বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৯:২৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

রোববার (৭ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের নির্বাচনে প্রথমে ঢাকা ক্লাবগুলোর ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয়লাভ করেন তামিম। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি। 

ফলে বিসিবির ইতিহাসে ১৮তম এবং ষষ্ঠ নির্বাচিত সভাপতি হলেন গত দুই মাস ধরে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা তামিম। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফাহিম সিনহা। 

ঢাকা ভিত্তিক ক্লাব ক্যাটাগরি-২ থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হন। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮ ভোট পান।

এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া অন্য প্রার্থীরা হলেন- ফাহিম সিনহা, আসিফ রাব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম এবং শফিক আহমেদ সালাম। 

ক্লাব ক্যাটাগরির নির্বাচনে হেরে যাওয়া চার প্রার্থী হলেন- বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফৈয়াজুর রহমান মিতু এবং মেজর ইমরোজ আহমেদ (অব:)।

নবগঠিত ২৩ সদস্যের বিসিবি বোর্ডে বিভাগীয় ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়শন থেকে ১০ জন প্রতিনিধি (ক্যাটাগরি-১), ঢাকা ক্লাব থেকে ১২ জন প্রতিনিধি (ক্যাটাগরি-২) এবং ক্যাটাগরি-৩ থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক দুই জন পরিচালক মনোনীত হয়েছেন।

বিসিবির নির্বাচিত পরিচালকের তালিকা- 

ক্যাটাগরি-১ (বিভাগীয় ও জেলা সমিতি)

ঢাকা বিভাগ : সাঈদ বিন জামান, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

চট্টগ্রাম বিভাগ : মিনহাজুল আবেদিন নান্নু, মঈন উদ্দিন চৌধুরি।

খুলনা বিভাগ : শফিকুল আলম, শান্তনু ইসলাম

রাজশাহী বিভাগ : মীর শাকরুল আলম

রংপুর বিভাগ : মির্জা ফয়সাল আমিন

সিলেট বিভাগ : আব্দুল কাইয়ুুম চৌধুরী

বরিশাল বিভাগ : মিজানুর রহমান

ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি) :

তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও শফিক আহমেদ। 

ক্যাটাগরি-৩

সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

আরবিএস
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর