এমিলিয়ানো মার্তিনেজ ঢাকা ছাড়তে না ছাড়তেই আবারও বাংলাদেশ ফুটবলে আলোচনায় আর্জেন্টিনা। ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা বাংলাদেশকে শুভকামনা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এএফএ’র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বুধবার একটি পোস্টে সাফে দুর্দান্ত লড়াই করার জন্য বাংলাদেশকে অভিনন্দনও জানিয়েছে তারা।
পোস্টে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, ‘অদম্য শক্তি ও এগিয়ে যাওয়ার চেতনায় ১৪ বছর পর দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতে অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের।’
আরও পড়ুন: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
গত কাতার বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেম অন্য মাত্রা পেয়েছে। সেটির সর্বশেষ নিদর্শন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজের বাংলাদেশে ঘুরে যাওয়া।
একাত্তর/আরএ