মহাসমারহে লিওনেল মেসিকে বরণ করে নিলো ইন্টার মিয়ামি। ঠিক তখনই পর্তুগিজ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অন্য সুরে কথা বললেন ইউরোপের সাবেক রাজা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, ইউরোপিয়ান ক্লাবগুলো তাদের মান হারিয়েছে। আমি আর কখনও ইউরোপে ফিরবো না।
প্রায় ছয় মাস আগে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার সিআর সেভেন । তিনি যখন আল নাসেরে যোগ দেন তখন অনেকের কাছেই হাসির পাত্র হয়েছিলেন।
কিন্তু ছয় মাস না পেরোতেই দেখা যায় অন্য চিত্র। তার পথ অনুসরণ করেন কারিম বেনজেমা, কন্তেরাতো গেছেননই, পাইপলাইনেসহ আরও বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। বর্তমানে এই কাতারে নাম লিখালেন সন হিউং মিন ।
কিছুদিন আগে রোনালদোর আবারও রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিলো। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি এখানে দারুণ আছি, এখানেই থাকতে চাই। শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আর ইউরপিয়ান ক্লাবে ফিরবোনা ।
তার বক্তব্যে ইউরপিয়ান ক্লাব নিয়ে ক্ষোভ স্পষ্ট হলেও, সৌদি লিগ নিয়ে বেশ আশাবাদী পর্তুগিজ সুপারস্টার। বলছেন, বছর খানেকের মধ্যেই টার্কিশ আর ডাচ লিগকেও ছাড়িয়ে যাবে এই উপসাগরীয় লিগ।
সিআরসেভেন এমন কথা এমন দিনই বলছেন যখন তার দল স্প্যানিশ লিগের ক্লাব সেলতা ভিগোর বিপক্ষে প্রি-সিজনের ম্যাচে হেরেছে ৫-০ গোলে। যেই ম্যাচে কিনা রোনালদো খেলেছেন ৪৫ মিনিট। আর মার্সেলো ব্রোজোভিচের হয়েছে অভিষেক।
নিশ্চিতভাবেই আবারও জমে উঠবে মেসি না রোনালদো-কে সর্বকালের সেরা? ১৬ বছর ধরে চলা এই তর্কটা। তবে স্ক্রিপ্ট বদলে এবার হবে কার লিগ সেরা। মেসির এমএলএস নাকি রোনালদোর সৌদি প্রো-লিগ। দেখা যাক কার জাদুতে বদলে যায় কোন মহাদেশ।
‘কোথায় সৌদি লিগ আর কোথায় মেসির আমেরিকান লিগ’ এই বলে অ্যামেরিকান লিগকে খোঁচাও দিয়েছেন রোনালদো।
একাত্তর/পিএজে/এসি