ফুটবলের দলবদলে আবাহনী ভেঙ্গে চুরমার!

সাফের পারফরমেন্সে আগুন ধরেছে ফুটবলের ট্রান্সফার মার্কেটে ঢাকা আবাহনী ভেঙে চুরমার, অক্ষত থাকছে বসুন্ধরা কিংস আবাহনীকে গুডবাই বলে দিচ্ছেন সাফের আলোচিত তিন পারফরমার ফাহিম, সোহেল রানা ও হৃদয়সহ এক ঝাক ফুটবলার

সম্ভাবনামায় ওই তিন ফুটবলারকে নিয়ে দর কষাকষি করছে শেখ জামাল ও মোহামেডান শেয়ার মার্কেটের মত বেশ দরপতন হচ্ছে বাংলার অধিনায়ক জামাল ভূঁইয়ার

আইকন খেলোয়াড় থেকে অচেনা মুখ, কাঙ্খিত লক্ষ্য পূরন হয় যেখানে, সেই ময়দানে তো সবাই সমান বাংলার লাল সবুজের জার্সিতে সাফের সেমিফানাইলে ১৪ বছর পর হাজির হওয়াও তো ছিল তেমনই এমন স্বপ্ন পূরণের গল্প

সাফ মানেই সাউথ এশিয়ার বিশ্বকাপ তাই সেখান থেকেই মেলে সর্বোচ্চ এক্সপোজার বেঙ্গালোর সাফই তাই পাল্টে দিয়েছে দেশের ঘরোয়া ফুটবলের ট্রান্সফার মার্কেটের হিসেব নিকেশ

সবচেয়ে বড় আঘাতটা আসছে ঢাকা আবাহনীর ঘরে সাফ পারফরমারদের প্রায় সবাইকে দলে ভেড়াচ্ছে কোনো না কোনো ক্লাব

আবাহনীর লেফট উইঙ্গার কাম সেন্টার ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম এবারের ট্রানফার উইন্ডোতে চলে যাচ্ছেন শেখ জামালে চুক্তিটা প্রায় ৬০ লাখ টাকা

একই ক্লাবের সেন্ট্রাল মিডফিল্ডার সোহেল রানাকে রাডারে রেখেছে শেখ জামাল ধানমন্ডি তবে বাদ সেধেছে মোহামেডান, সাদা-কালোরা ৭০ লাখ টাকা বিড করে বসে আছে।

আবাহনীকে গুডবাই বলছেন হৃদয়ও এই ডিফেন্সিভ মিডফিল্ডার বসুন্ধরা কিংস আর শেখ জামালের মধ্য থেকে বেছে নেবেন যেকোনো একটা ক্লাব পারিশ্রমিক প্রায় ৬০ লাখ টাকা

ট্রান্সফার মার্কেটে টাকার আগুন লেগে গেলেও তার নিস্তেজ দিকও আছে যে কোনায় আছেন জামাল ভূঁইয়া এবার শেখ রাসেল ছেড়ে দিচ্ছে বাংলাদেশ দলের ক্যাপ্টেনকে

কিন্তু বিপরীতে বড় কোনো ক্লাব থেকেই আসেনি প্রস্তাব জানা গেছে হতাশ জামাল খানিকটা বাধ্য হয়েই আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর সাথে যোগাযোগ করেছেন।

ওই ক্লাব থেকেই গেল বছর প্রস্তাব পেয়েছিলেন জামাল ভূঁইয়া তবে শেখ রাসেলেও থেকে যেতে পারেন জামাল, সেক্ষেত্রে করতে হবে সেক্রিফাইস, খেলতে হবে আগের চেয়ে কম পারিশ্রমিকে

লাল-সবুজের অধিনায়কের এই হালের সাথে জড়িয়ে আছে তার সাফ পারফরমেন্স হাতে আর্মব্যান্ড থাকলেও মাঠে সেভাবে খুঁজে পাওয়া যায়নি তাকে

বাংলাদেশের ইতিহাসেই সবচেয়ে বেশি সময় অধিনায়কত্ব করছেন জামাল,কিন্তু সাফে মাঝ মাঠ থেকে বলের যোগান ঠিকঠাক আসছিল না বলেই চার ম্যাচের সবকটায় জামালের সাবস্টিটিউ নামিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা

জামালের পরের ঠিকানা কোথায় হবে সেটা পরের কথা, তবে ন্যাশনাল টিমে ইনফর্ম জামালকে চাই, কারণ,বিশ্বকাপ বাছাই পর্বের আর খুব বেশি বাকি নাই



একাত্তর/এসজে