প্যারিসের রাজা হতে পারেন নেইমার, তবে...

লিওনেল মেসির পর পিএসজি থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিলিয়ান এমবাপেও। আর সেকারণেই ক্লাবটার সুপারস্টার ত্রয়ীর আরেকজন নেইমার জুনিয়র হয়ে উঠতে পারেন প্যারিসের রাজা। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো এমন ধারণা প্রকাশ করলেও ব্রাজিলিয়ান তারকার ইনজুরি আর অনিয়ন্ত্রিত জীবন এখন তার বড় বাধা। 

দক্ষিণ ব্রাজিলে সাগরের তীর ঘেষে নিজের একটা বিলাসবহুল ম্যানসন তৈরি করতে চেয়েছিলেন ওই দেশের সবচেয়ে বড় ফুটবল তারকা নেইমার জুনিয়র। টাকা আছে খরচ করবেন ভালো কথা, কিন্তু সব কিছুরই তো একটা লিমিট আছে নাকি? 

পার্টি করতে পছন্দ করেন, আর সেটা একটা লেক সাইডে হলে মন্দ হয় না। তাই এই প্রজেক্টের মধ্যেই খুড়ে ফেলা হলো আস্ত একটা লেক। পাশের সুপেয় পানির জলাধারকে যুক্ত করে হলো সেটার সাথে, যেটা আবার রাষ্ট্রীয় আইন সমর্থন করে না, করার কথাও নয়। 

তাই তো এমাসের গোড়ার দিকে নেইমারের প্রোজেক্টে পুলিশের হানা। পরিবেশের ক্ষতি করে লেক বানানোয় করা হয় প্রায় সাড়ে kdb মিলিয়ন ইউএস ডলার জরিমানা। এসব অবশ্য নেইমারের জন্য নতুন নয়, প্রায় ছেলের তৈরি এমন ঝুট ঝামেলা সামাল দিতে হয় সিনিয়র নেইমারকে। 

অথচ এই সময়ে সবচেয়ে বেশি ক্যারিয়ারের দিকে মনোযোগী হওয়া উচিত। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে, অনিয়ন্ত্রিত জীবন, আর ইনজুরি এই দুই বিষয় থেকে দূরে থাকতে পারলেই এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হয়ে উঠতে পারেন পিএসজির কোর ফুটবলার। 

দুই কারণের একটা মেসি। বিশাল বট বৃক্ষ সরে গেছে প্যারিস থেকে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ক্যাপ্টেন এখন মাতাচ্ছেন ইউএস মেজর লিগ সকার। তারকা ভারে পিএসজিতে যে লাইম লাইটের সিংহভাগ দখলে রাখতেন মেসি, তাতে সন্দেহ নাই, ওর ওপরে থাকা সেই আলোর রোশনাই এবারে পড়তেই পারে নেইমারের ওপর। 

কেবল মেসি নয়, এমবাপেও পরিস্কার জানিয়ে দিয়েছে, প্যারিসিয়ানদের সাথে চুক্ত আর নবায়ন করবেন না। বনিবনা হচ্ছে না, তার ওপর রেকর্ড ট্রান্সফার ফি-এর অফার দাঁড়িয়ে আছে দরজায়।

এমবাপে বিদায় নিলেই ফরোয়ার্ড লাইনের ফোকাসটা নেইমারের ওপর পড়তে বাধ্য। আর এটাই তিনি সব সময় ছেয়েছেন। মূল পারফরমার হিসেবে নিজের দলকে একের পর এক সাফল্য এনে দেয়ার স্বপ্ন নিয়েই বার্সেলোনার রমরমা অবস্থান ছেড়ে চড়ে বসেছিলেন ফ্রান্সগামী বিমানে। 

সেই ব্রাজিলিয়ান এটাকার নিজেও অনেকবার প্যারিস ছাড়ার আভাস দিয়েছেন সত্যি, কিন্তু কোনো ক্লাবের সাথে তার অ্যাটাচমেন্টের শক্ত রিউমারও পাওয়া যাচ্ছে না। মেসি-এমবাপে জামানার পর পিএসজিতে তবে কি নিজের রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা আরেকবার করবেন? 

ক্লাবের কোচ লুইস এনরিকে বলেছিলেন, নেইমারকে পিএসজিতে দরকার নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিশ্চয় মত পাল্টাতে বাধ্য হবে ফ্রেঞ্চ জায়ান্টরা। 


একাত্তর/এআর