ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ এর প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে দুর্দান্ত সূচনা করেছিলো ব্রাজিল। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেলো মার্তা-বোর্জেসরা।
শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল।
ফরাসিদের হয়ে গোল দুটি করেন ইউজিনি লা সোমের ও ওয়েন্দি রেনার্ড। আর ব্রাজিলের হয়ে একটি গোল শোধ করেন দেভোরা দি ওলিভেইরা।
অস্ট্রেলিয়ার ব্রিজবেনে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো ফ্রান্স। ১৭ মিনিটে আনে ইউজেনি লে সমারের গোলে এগিয়ে যায় ফরাসিরা।
৫৮ মিনিটে ডেবিনহার গোলে ম্যাচে ১-১ সমতা আনে ব্রাজিল। ৮৩ মিনিটে অধিনায়ক ওয়েন্ডি রেনার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
দুই ম্যাচে একটি জয় ও একটি ড্রতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে শেষ ষোলোর পথে এগিয়ে গেলো ফ্রান্স। সমানসংখ্যক ম্যাচে একটি জয় ও একটি হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল।
একটি করে ম্যাচ খেলা গ্রুপের অন্য দুই দল জ্যামাইকার আছে ১ পয়েন্ট, অন্যদিকে পানামা এখনও পয়েন্টের খাতা খোলেনি।
একাত্তর/আরবিএস