বড় লাফে পাঁচে পর্তুগাল, পতন ব্রাজিল-মরক্কোর!

ফিফা র‍্যাংকিং

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।

আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগের চারটি ম্যাচেই টানা জয় তুলে নিয়ে দুই ধাপ ওপরে উঠে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে পর্তুগিজরা! নরওয়েকে দুবার এবং ওয়েলস ও ডেনমার্ককে একবার করে হারিয়ে পয়েন্ট টেবিলে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে তারা।

অন্যদিকে, শীর্ষ দশে একমাত্র অবনমন ঘটেছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও মরক্কোর। আন্তর্জাতিক উইন্ডোতে প্রীতি ম্যাচে ড্র করার মাশুল গুণতে হয়েছে এই দুই দলকেই; দুজনেই এক ধাপ করে পিছিয়ে পড়েছে। তবে সব আলোচনার কেন্দ্রে এখনো গ্রীষ্মকালীন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ফুটবল দল!

নেশনস লিগের প্রথম চার ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারানোসহ ক্রোয়েশিয়াকে দুবার এবং চেক প্রজাতন্ত্রকে উড়িয়ে দিয়ে র‍্যাংকিংয়ের এক নম্বর সিংহাসন আরও বেশি মজবুত করেছে স্পেন।

লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে গুঁড়িয়ে দেওয়া আর্জেন্টিনা নিজেদের ২ নম্বর স্থান ধরে রেখেছে। স্পেনের ঠিক পেছনে আর্জেন্টিনা থাকলেও শীর্ষ চারের বাকি দুটি স্থান দখল করে আছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং মেক্সিকো সেরা দশের বাকি স্থানগুলো পূরণ করেছে। এক ধাপ করে পতন হয়েছে ব্রাজিল ও মরক্কোর।


অন্যদিকে, আন্তর্জাতিক উইন্ডোতে পেরু (৪-১), চিলি (৪-২), মেক্সিকো (৩-০) ও কানাডাকে (১-০) হারিয়ে টানা চার ম্যাচে জয় পেলেও র‍্যাংকিংয়ে এক চুলও নড়তে পারেনি যুক্তরাষ্ট্র; ১৬ নম্বর স্থানেই আটকে রয়েছে তারা।

তবে পুরো র‍্যাংকিং তালিকার সবচেয়ে বড় রোমাঞ্চ উপহার দিয়েছে আফ্রিকান দেশ রুয়ান্ডা। আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বে কেপ ভার্দেকে ২-১ গোলে হারিয়ে এক লাফে ৯ ধাপ ওপরে উঠে ১১৯ নম্বরে পৌঁছে গেছে দলটি! অন্যদিকে, বাছাইপর্বের দুটি ম্যাচেই হেরে এক ধাক্কায় ৮ ধাপ পিছিয়ে ১৩০ নম্বরে নেমে গিয়ে এই তালিকার সবচেয়ে বড় ট্র্যাজেডির শিকার হয়েছে সিয়েরা লিওন। ফিফার পরবর্তী র‍্যাংকিং প্রকাশিত হবে আগামী ১৮ নভেম্বর।

একাত্তর/এআরএস
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজনৈতিক প্রতিবাদ এখন আর কেবল রাজধানী দিল্লিতে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে দেশের প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতেও। বৃহস্পতিবার...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) দুর্নীতির প্রতিবাদে রাজপথে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে চাইছে বিরোধী 'ইন্ডিয়া' জোট। টানা দ্বিতীয়...
১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির সুনির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার মুখে কেবল পুরনো চুক্তি নবায়ন নয়, বরং ১৯৭৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে অন্তর্ভুক্ত ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে এনে নতুন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর