প্রাথমিক দলে নন পারফরমারদের ছড়াছড়ি থাকলেও ডিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার এনামুল বিজয়ের জায়গা হয়নি। হোম অব ক্রিকেটে যার ব্যাখ্যা দেয়ার ছিল না কেউই।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রান করেছেন ৮৩৪, স্ট্রাইকরেট ৯৮ ছুইছুই। জাতীয় দলে যে দুই সিরিজে সুযোগ হয়েছিল তার একটায় আবার দেশের হয়ে সর্বোচ্চ রানও এসেছিল বিজয়ের উইলো থেকে। সেই তিনি নেই ৩২ জনেও।
ব্যর্থ হবার পর ডাক পাননি সেই দৃষ্টান্তই বরং বিরল। ইয়াসির রাব্বি, রনি তালুকদার, নাঈম শেখসহ বিসিবি কাউকেই ভোলেনি। তবে বিজয় বিস্মৃত।
ক্রিকেট অপারেশন্স জানিয়েছে, তামিম-রিয়াদের ফেরার পথ সহজ করতে সাধ্যমত সব করবে বিসিবি। তবে রিয়াদ ইস্যুর আপাতত একটা সমাধান হয়েছে। ৩২ ক্রিকেটার স্ক্রিনিং চলবে তিন দিন। এরপর সংখ্যাটা নেমে আসবে ২২-এ। এশিয়া কাপের সেই প্রাথমিক স্কোয়াডেও থাকছেন অভিজ্ঞ ব্যাটার। তবে মাসের শেষ দিন রিয়াদ কেন্দ্রীক আলোচনা হয় বিতর্কে নতুন মাত্র পেয়েছে ৩২ জনের ক্রিকেটার তালিকায় এনামুল বিজয়ের না থাকা।
তামিম আর রিয়াদ ইস্যুতে একটা যায়গায় দারুণ মিল। দুজনই রিদমে ফিরতে চান, পারফরর্ম করতে চান। আবার দুই জনকে নিয়েই আছে ঘোর অনিশ্চয়তা। ক্রিকেট অপারেশন্স যে মনোভাব পোষণ করে তাতে ক্রিকেটারদের সেরা ছন্দে ফেরানোটা মূল লক্ষ্য।
কোচেরা ক্রিকেটারদের নিয়ে ঠিক কবে থেকে কাজ শুরু করবেন তার দিনক্ষণ নির্দিষ্টি করেন বলেননি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার। তবে ৩১ জুলাই থেকে যে টিম টাইগার্স এশিয়া কাপ আর বিশ্বকাপের প্রসেসে ঢুকে গেলো সেটা বলাই যায়।
একাত্তর/এসি