এশিয়ান গেমসে না খেলে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আজ মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। ফলে একটি বলও মাঠে না গড়ালেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে মালয়েশিয়াকে টপকে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকেই নাগোয়ায় গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হওয়াটা প্রত্যাশিত ছিল। স্থানীয় সময় দুপুর ১.৩০ মিনিটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ শুরুর কথা থাকলেও সাড়ে তিন ঘণ্টা আাগে আয়োজকদের পক্ষ থেকে তা বাতিলের ঘোষণা আসে।
এ সম্পর্কে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, সকাল থেকে বৃষ্টি থাকায় ম্যাচ না হবার শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। আয়োজকরা ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করায় আমাদের আর মাঠে যাবার প্রয়োজন হয়নি।
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আরেক সেমিফাইনালে লড়বে ভারত- শ্রীলঙ্কা।
২০১০ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত এশিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০১৪ সালে ইনচনে রৌপ্য ও ২০২৩ সালে হাংজুতে ব্রোঞ্জ জেতে পুরুষ ক্রিকেট দল।
মেসির জন্য সাজানো মঞ্চ, রোনালদোর ভাগ্যে শুধুই অপেক্ষা
২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে স্পেনে গৃহযুদ্ধ!