পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই ওপেনারকে হারালেও সূর্যকুমার যাদবের ব্যাটে ঘুরে দাড়ায় ভারত। সূর্যকুমার যাদব ৬১ রান করেন। তিলক ভার্মার ব্যাট থেকে আসে ২৭ রান।
বাকি ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ওভারে ১৬৫ রান করে সফরকারী ভারত।
ভারতের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু হয় স্বাগতিক ব্যাটারদের তান্ডব। ১০ রানে মায়ার্স ফিরলেও ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রেন্ডন কিং। নিকোলাস পুরান করেন ৪৭ রান। শেষদিকে শাই হোপের ঝড়ো ২২ রান জয় এনে দেয় উইন্ডিজকে।
এ জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিকরা। চতুর্থ ম্যাচ জিতে ভারত সিরিজে ফিরলেও শেষ ম্যাচে হার তাদের সিরিজ জয়ের আশা শেষ করে দেয়।
আরও পড়ুন : এবারের নারী ব্যালন ডি অর দৌড়ে এগিয়ে রয়েছেন যারা
তবে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই হারকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলে জানিয়েছেন। তিনি ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে বলেন, মাঝে মাঝে হেরে যাওয়া দলের মানসিকতা তৈরীর জন্য ভালো।