ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর মাস দুয়েকেরও কম সময় বাকি। এমন সময়ে দারুণ এক খবর বয়ে এনেছে ইংল্যান্ডের সদ্য সাবেক ব্যাটার বেন স্টোকস, যিনি ২০১৯ সালে ইংল্যান্ডকে শিরোপা জিততে দারুণ ভূমিকা রেখেছিলেন। অবসর ভেঙে তিনি আবারও দলে ফিরছেন।
বিশ্বকাপ ক্রিকেটের কারণে বেন স্টোকস নিজের অবসর ভেঙে আবারও ৫০ ওভারের ফরম্যাটে ফিরে আসতে চলেছেন। বাঁ-হাতি এই ব্রিটিশ অলরাউন্ডার ২০১৯ সালে প্রথমবার ইংল্যান্ডকে বিশ্ব সেরা হতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। খেলেছেনও দারুণ।
ব্রিটিশ পত্রিকা 'দ্য টেলিগ্রাফ' জানাচ্ছে, অবসর ভেঙে স্টোকস আরও একবার ওয়ানডে ক্রিকেটে ফিরে আসবেন। তবে এই প্রত্যাবর্তনের কারণে তিনি ২০২৪ সালের আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন না। গত বছরই একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন বেন স্টোকস।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তিনটে ফরম্যাটে খেলতে তার যথেষ্ট সমস্যা হচ্ছে। এ কারণে বিশ্বকাপে ফিরলেও টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলতে চান না তিনি। তার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রিকেট তাকে রেখেই ইংল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা করতে যাচ্ছে।
পাঁচ সেপ্টেম্বরের মধ্যে আইসিসির কাছে প্রতিটা দলকেই নিজেদের প্রাথমিক বিশ্বকাপ তালিকা ঘোষণা করতে হবে। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সেই তালিকায় পরিবর্তন করা যাবে।
সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে স্টোকসের অনুরোধে অবসর ভেঙে টেস্টে ফেরেন মঈন আলি। তাই ক্রিকেট বিশ্বকাপে স্টোকসের থেকে এমনই সিদ্ধান্তের প্রত্যাশা করছিলেন ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকেরা। ২০১৯ সালের বিশ্বকাপের পর স্টোকস একদিনের ক্রিকেটে মাত্র ৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোয় তিনি খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি।
৩২ বছর বয়সি এই ক্রিকেটার ১০৫ ম্যাচে ৩৮.৯৮ ব্যাটিং গড় এবং ৯৫.০৮ স্ট্রাইক রেটে মোট ২,৯২৪ রান করেছেন। পাশাপাশি বল হাতেও তিনি মোট ৭৪টি উইকেট শিকার করেছেন। ব্যাট এবং বল হাতে বেন স্টোকস এতটাই ভালো পারফরম্যান্স করেন, যে কোনও অধিনায়কই তাকে নিজেদের দলে রাখতে চাইবে। ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হলেন বেন স্টোকস।