বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ১০ ফুটবলার

সৌদি প্রো লিগ নিয়ে নানা তির্যক মন্তব্য। রোনালদো টাকার কাছে হয়েছেন পরাস্ত। ফুটবল কি তবে সৌদির অর্থের কাছে হেরে যাবে? এসব বিতর্ক ঠেলে এখন বিশ্বের তারকা ফুটবলারদের গন্তব্য হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদির আবির্ভাবে এলোমেলো হয়ে গেছে ফুটবলারদের স্যালারি স্ট্রাকচার। বিশ্বের শীর্ষ বেতনপ্রাপ্ত দশ ফুটবলারের তথ্য তুলে ধরা হলো প্রতিবেদনে।

নেইমারের মুখে রোনালদোর নাম। যে রোনালদোর বিপক্ষে মেসির সাথে জুটি বেধে খেলেছেন বার্সাতে। সুয়ারেজের সাথে জোট বেধেছেন তাকে আটকাতে। সেই সিআরসেভেনই এখন নেইমারের অনুপ্রেরণা। মেসির বন্ধু হয়েও করছেন পর্তুগিজ তারকার বন্দনা।

নেইমার তা করতেই পারেন, কারণ রোনালদোর দেখানো পথ ধরেই যে তিনি এখন সৌদিতে। শুধু নেইমারই নন, ইউরোপের অনেক ফুটবলারই এখন ঘাটি গাড়ছেন মধ্যপ্রাচ্যে। ফুটবলে সৌদির আগমনে অনেক ইকুয়েশনই এখন পালটে গেছে। নতুন ফর্মুলায় অ্যাকাউন্ট ভারী হচ্ছে ফুটবলারদের। 

বিশ্ব ফুটবলে শীর্ষ বেতনপ্রাপ্ত সেই ফুটবলারদের তালিকাই চলুন এক নজরে দেখে আসি।

রিচ নাম্বার টেন-কালিদৌ কৌলিবালি। চেলসি থেকে এই সেন্টার ব্যাক চলতি বছর নাম লিখিয়েছেন আল হিলালে। নেইমারের নতুন এই টিমমেট বছরে সৌদি ক্লাব থেকে পাবেন ৩০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৫৮ কোটি টাকা।

বড়লোকদের তালিকায় নবম স্থানে আছেন আলজেরিয়ান রিয়াদ মাহারেজ। ৩২ বছর বয়সেই ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে এসেছেন সৌদি। ঘাটি গেড়েছেন সৌদি ক্লাব আল আহলিতে। সিটিজেনদের হয়ে বছরে কামাবেন ৪১৮ কোটি টাকা। 

হায়েস্ট পেইড ফুটবলারদের মধ্যে সাদিও মানে আছেন অষ্টম অবস্থানে। অ্যানুয়াল স্যালারি ৪৭৮ কোটি টাকা। যে স্বপ্ন নিয়ে ইংল্যান্ড ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন তা সফল হয় নি। তাই এক বছরের মাথায় সাদিওর নতুন অ্যাড্রেস এখন আল নাসর।

সাদিও মানের মতই বছরে ৪৭৮ কোটি টাকা বেতন পাচ্ছেন জর্ডান হ্যান্ডারসন। ইংলিশ এই তারকা আল ইত্তিফাকে জয়েন করেছেন এ বছর। লিভারপুলে ১৩টা মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ডকাপ, প্রিমিয়ার লিগ, এফ এ কাপ, লিগ কাপ- সবকিছুই জয় করেছেন এই মিডফিল্ডার।

নাম্বার সিক্সে আছেন দ্যা গ্রেটেস্ট অফ অল টাইম নান আদার দেয়ান লিওনেল মেসি। আর্জেন্টাইন মায়েস্ত্রো ইন্টার মায়ামিতে এসে যেন আরও তরুণ। ছয় ম্যাচে নয় গোল। দলকে প্রথমবারের মতো নিয়ে গেছেন লিগস কাপ ফাইনালে। মায়ামিতে লিও বেতন পাচ্ছেন ৫৩৭ কোটি টাকা।

অনেক নাটক করে এবারও কিলিয়ান এমবাপে রয়ে গেলেন পিএসজিতে। দলে জায়গার সাথে নিশ্চিত করলেন বছরে ৮৩৬ কোটি টাকা। অবশ্য পিএসজির সাথে চুক্তি বাড়ানোর আগে আল হিলালের কাছ থেকেই ৩০০ মিলিয়ন ইউরোর অফার পেয়েছিলেন এমবাপে। কিন্তু টাকার কাছে কোয়ালিটি কম্প্রোমাইজ করেননি ফ্রেঞ্চ তারকা।

বছরে ১ হাজার ১৯৫ কোটি টাকা বেতনে চার নম্বর জায়গাটি ধরে রেখেন এনগোলো কন্তে। এমবাপে না এলেও ঠিকই সৌদিতে ফ্রেঞ্চ ফুটবলের প্রতিনিধিত্ব করছেন কন্তে। আল ইত্তিহাদে আসার আগে চেলসির হয়ে দারুণ সময় কাটিয়েছেন আট মৌসুমে ব্লুদের হয়ে জিতেছেন ছয়টা শিরোপা।

আল হিলালে নাম লিখিয়েই নেইমার হয়ে গেছেন শীর্ষ বেতনপ্রাপ্ত টপ থ্রি ফুটবলারের একজন। বছরে ১ হাজার ১৯৫ কোটি টাকা। বার্সা থেকে যেমন রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লিখিয়েছিলেন তেমন আল হিলালও তাকে দলে টেনেছে সৌদির রেকর্ড ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে।

নাম্বার টুয়ে আছেন কারিম বেনজেমা। আল ইত্তিহাদে পাচ্ছেন বছরে ২ হাজার ৩৯০ কোটি টাকা। যা কিনা রোনালদোর সমান। জাতীয় দলে জায়গা নেই, রিয়ালের হয়ে কাটিয়েছেন ক্যারিয়ারের বেস্ট টাইম। এখন দরকার হ্যাপি এন্ডিং।

আরও পড়ুন: ১৭ জনের দলের ১১ জনেরই নেই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা

হায়েস্ট পেইড ফুটবলারদের মধ্যে সবার উপরে ক্রিশ্চিয়ানো রোনালদো। বছরে ২ হাজার ৩৯০ কোটি টাকা বেতন হলেও, বিজ্ঞাপন ও অন্যান্য অ্যাড অন যোগ করলে এই অঙ্কটা আকাশ ছোঁয়া। সৌদিতে এরই মধ্যে নিজের প্রথম শিরোপারও দেখা পেয়েছেন সিআরসেভেন।

একাত্তর/আরএ