বিশ্বকাপে শান্তর অভিষেক, হাথুরুর সঙ্গে চলছে স্পেশাল ক্লাস

২০২৩ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেননাজমুল শান্ত। ওয়ানডে বিশ্বকাপ অভিষেকের সঙ্গে বাবা হিসেবেও অভিষেকেরঅপেক্ষায় তিনি।

নিজেরটেকনিকে উন্নতি করতে প্র্যাকটিসে কোচহাথুরুর সঙ্গে দফায় দফায় স্পেশালক্লাস চলছে শান্তর। শান্তবলছেন, সাকিবের পরামর্শ নিয়েই তিন নম্বরের জন্যনিজেকে আরও পাকাপোক্ত করেবিশ্বকাপে খেলতে যাবেন।

যদিওভালো সময়কে কিঞ্চিৎ দুশ্চিন্তাও ঘিরে আছে উড়তেথাকা শান্তর কিছুটা ছন্দপতন। সর্বশেষ পাঁচ ওয়ানডের তিনটিতেমুজিব, নবীর ঘূর্ণিতে আউটহয়েছেন তিনি। ওয়ানডে আর টি-টোয়েন্টিমিলে সর্বশেষ পাঁচ ম্যাচে পেয়েছেনমাত্র ৪২ রান। টাইগারওস্তাদের বাড়তি নজর তাই শান্তরওপর। আরও পারফ্যাক্ট হতেচাই তার হেড পজিশনআর হ্যান্ড আই কো-অর্ডিনেশন।শান্তও প্রতিদিন নিজেকে ভেঙে গড়ছেন নতুনউদ্যমে। তিন নম্বর পজিশনেরগুরুদায়িত্ব যে তার কাধে।গেলো বিশ্বকাপে যে পজিশনটা ছিলোসুপার সাকিবের।

শান্তবলেন, বিশ্বকাপ অনেক বড় ইভেন্ট।এখানে যদি দলের হয়েভালো কিছু করতে পারি,দল যদি ভালো অবস্থানেযায় অবশ্যই ভালো লাগবে।

টার্গেটথাকবে, গত ওয়ার্ল্ড কাপেসাকিব ভাই যেমন এক্সট্রাঅর্ডিনারি খেলেছেন ওইরকম পারফর্ম অথবা তার থেকেভালো করার। তাহলে আমার মনে হয়টিম আরও ভালো অবস্থানেযাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অতোদূরে চিন্তা করিনা। যদি করতে পারিতবে খুবই ভালো। প্রতিম্যাচে যেন দলে আমরারকিছু অবদান থাকে।

২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে শান্ত ২০ ইনিংসে ব্যাটকরেছেন তিন নম্বরে। এইপজিশনে নিজের জায়গা পাকাপোক্ত করার সঙ্গে সঙ্গেনিজের স্পিন বোলিং নিয়েও মনোযোগ দিচ্ছেন প্র্যাকটিসে।

শান্তবলেন, আমি সাধারণত বোলিংনিয়ে অনেক বেশি সিরিয়াসনা। কিন্তু শেষ এক বছরনেটে বোলিং নিয়ে প্র্যাকটিস করেছি।সময় পেলেই বোলিং করার চেষ্টা করি।আয়ারল্যান্ডের সঙ্গে সুযোগ এসেছিলো আল্লাহর রহমতে ভালোমতো করতে পেরেছি। তাইটার্গেট থাকে যে ব্যাটিংয়েরপাশাপাশি যদি প্রয়োজন পরেকন্ট্রিবিউট করতে পারি। তাইসময় পেলেই বোলিং প্র্যাকটিসটা করা হয়।

 

একাত্তর/পিএজে