বিশ্বকাপ বিক্রির ব্যর্থ চেষ্টা, ফিফাকে আইনি নোটিশ উয়েফার

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক সংরক্ষিত আইনি চিঠি পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা। কাতারভিক্তিক আল জাজিরাকে দেয়া এক ইমেইলে উয়েফা এই আইনি নোটিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করেছে।

এই বিশেষ আইনি দলিলের উদ্দেশ্য হলো ফিফাকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া যে, তারা যেন এই চুক্তি সংক্রান্ত সব ধরনের তথ্য, নথিপত্র এবং ডিজিটাল মেসেজ বা ইমেইল প্রমাণের সুরক্ষার স্বার্থে সযত্নে সংরক্ষণ করে এবং কোনো কিছু মুছে না ফেলে।


ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘কশনার’-এর মাধ্যমে ভবিষ্যতের বিশ্বকাপ মুনাফার অংশীদারিত্ব বিক্রি করে ৪২০ কোটি ডলার সংগ্রহের একটি গোপন পরিকল্পনা হাতে নিয়েছিলেন।

'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' নামের এই ২০ বিলিয়ন ডলার মূল্যের স্পিন-অফ প্রজেক্টের মাধ্যমে ২০৩৮ সাল পর্যন্ত ফিফার বাণিজ্যিক ও টুর্নামেন্ট অপারেশনের নিয়ন্ত্রণ বেসরকারি খাতে হস্তান্তরের চক্রান্ত করা হয়। এর বিনিময়ে ফিফার ২১১টি সদস্য দেশকে এককালীন ২০ মিলিয়ন ডলার করে দেয়ার প্রলোভন দেখানো হয়েছিল।

তবে এই খবর প্রকাশ পাওয়ার পরপরই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উয়েফার ৫৫টি সদস্য দেশ একযোগে ঘোষণা দেয়, এই প্রস্তাব কার্যকর থাকলে তারা ফিফার সব ইভেন্ট বয়কট করবে। প্রচণ্ড চাপের মুখে পড়ে গত শনিবার ইনফান্তিনো এই প্রস্তাব প্রত্যাহার করে নিতে বাধ্য হন।


নিউ ইয়র্কভিত্তিক আইনি প্রতিষ্ঠান 'ডেচার্ট'-এর মাধ্যমে পাঠানো এই নোটিশে ইনফান্তিনো, ফিফার প্রধান অর্থ কর্মকর্তা থমাস পেয়ার এবং গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আরসেন ভেঙ্গারসহ ফিফার ১৮ জন শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। নোটিশে সতর্ক করে বলা হয়েছে, প্রমাণ ধ্বংস বা গোপন করার চেষ্টা করা হলে তা আদালতের দৃষ্টিতে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।

ইনফান্তিনোকে সরানোর তোড়জোড়: চলমান বিতর্কের জের ধরে ১০ বছর ধরে ফিফা সভাপতির দায়িত্বে থাকা ইনফান্তিনোর ওপর থেকে বিশ্ব ফুটবলের আস্থা পুরোপুরি উঠে গেছে বলে মনে করে উয়েফা। সুইডিশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিপরীতে একজন বিকল্প শক্তিশালী প্রার্থী দাঁড় করানোর জন্য উয়েফা সক্রিয়ভাবে আলোচনা চালাচ্ছে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে এই পদের জন্য মনোনয়ন জমা দিতে হবে।

যদিও ইনফান্তিনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর সেই ধরনের কোনো ফোনালাপ বা বৈঠকের কথা অস্বীকার করেছে। এক সপ্তাহ আগেও যে ইনফান্তিনো চতুর্থ মেয়াদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন, নিজ প্রতিষ্ঠানের ভেতরে সৃষ্ট এই অভূতপূর্ব কেলেঙ্কারির কারণে এখন তাঁর সভাপতি পদই চরম হুমকির মুখে পড়েছে।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর