স্পেনেরঅধিনায়ক ওলগা কারমোনা নারী বিশ্বকাপের ফাইনালে দেশের হয়ে বিজয়ী গোলটিকরেছিলেন। তবে খেলা শেষেইজানতে পারলেন তার জীবনে সবচেয়েবেদনাদায়ক ঘটনা, তার বাবা মারাগেছেন।
রয়টার্সজানিয়েছে, এ রিয়াল মাদ্রিদতারকার বাবা দীর্ঘদিন ধরেঅসুস্থতার সঙ্গে লড়াই করে এবং শুক্রবারমারা যান।
কারমোনাসামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমি জানি আপনিআজ রাতে আমাকে দেখছেনএবং আপনি আমাকে নিয়েগর্বিত। শান্তিতে থাকুন বাবা।
এ পোস্টের সাথে কারমোনা তারবিজয়ী পদক চুম্বনের একটিছবি অন্তর্ভুক্ত করেন।
তিনিআরও লেখেন, খেলা শুরু হওয়ারআগে আমার তারকা বেঁচেছিলেন। আমি জানি তুমিআমাকে অনন্য কিছু অর্জন করারশক্তি দিয়েছো।
স্প্যানিশফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ওলগা কারমোনার বাবারমৃত্যুতে আরএফইএফ গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।বিশ্বকাপের ফাইনালের পর ওলগা এদুঃখজনক খবরটি জেনেছিলেন।
তারাআরও লেখেন, আমরা এ গভীরদুঃখের মুহূর্তে ওলগা এবং তারপরিবারকে আমাদের আন্তরিক সহমর্মিতা পাঠাই। আমরা তোমাকে ভালবাসি,ওলগা, তুমি স্প্যানিশ ফুটবলেরইতিহাস।
স্প্যানিশগণমাধ্যম রেলেভো জানিয়েছে, তার পরিবার এবংবন্ধুরা তাকে না বলারসিদ্ধান্ত নিয়েছিলো যাতে তিনি ফাইনালেমনোনিবেশ করতে পারেন। তারমা এবং ভাইয়েরা তাকেসমর্থন করার জন্য শনিবারঅস্ট্রেলিয়ায় পৌঁছেছেন।
ওলগারক্লাব রিয়াল মাদ্রিদ ওলগা, তার আত্মীয়স্বজন এবংতার সমস্ত প্রিয়জনের প্রতি সমবেদনা এবং স্নেহ প্রকাশকরেছে।