প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৯:০০ পিএম

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করলো ইংল্যান্ড।

বুধবার সিডনির অলিম্পিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড নারী ফুটবল দল।

ম্যাচে প্রথম থেকেই বল দখলে এগিয়ে ছিলো ইংল্যান্ড। ৩৬ মিনিটে এলা টুনের গোলে লিড পায় তারা। অ্যালেসিয়া রুশোর এগিয়ে দেয়া বলটি দূরের পোস্টের ডান কোণা দিয়ে জালে পাঠান টুন।

এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। কিন্তু প্রথমার্ধে আর তা সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে স্যাম খের গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান।

এর আট মিনিট পরেই অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন লরেন হেম্প।

image


পিছিয়ে পরে আক্রমণে মনোযোগ দেয় অস্ট্রেলিয়া। তবে তাতে কোনো লাভ হয়নি। ৮৬ মিনিটে রুশো ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করে ইংল্যান্ডকে নিয়ে যায় তাদের স্বপ্নের ফাইনালে।

২০১৫ এবং ২০১৯ দুটি বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও ফাইনালে যাওয়া হয়নি ইংল্যান্ডের। এবারই প্রথম ইংল্যান্ডের মেয়েরা বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ফাইনালে পৌঁছেছেন।

রোববার ফাইনালে বিশ্বকাপ জেতার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ডের মেয়েরা।


একাত্তর/পিএজে

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ব্যানার বিতর্কে ফিফার তদন্তের মুখে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কী আসে যায়? ফিফার শাস্তির শঙ্কা ও তদন্তের তোয়াক্কা না করে এবার আগুনে নতুন করে...
বিশ্বকাপ ফুটবলের শেয়ার বা মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এই উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক উদ্যোগের...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর