অবশেষে জয় পেলো চেলসি

তৃতীয় ম্যাচে এসে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেলো চেলসি। লুটন টাউনকে হারিয়ে এ জয়টি পেয়েছে তারা।

শুক্রবার স্ট্যামফোর্ড ব্রিজে লুটন টাউনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। চেলসির হয়ে দুটি গোল করেন রাহিম স্টার্লিং।

এর আগের দুই ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর ওয়েস্ট হামের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে লন্ডনের এ ক্লাবটি। যার ফলে লুটন টাউনের সাথে বেশ চাপ নিয়েই খেলতে নামে তারা।

ম্যাচের ১৭তম মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন স্টার্লিং। মালো গুস্তোর কাছ থেকে বল পেয়ে লুটনের তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন জালে। ৬৮তম মিনিটে আবারও স্টার্লিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। দুটি গোলেই অ্যাসিস্টে ছিলেন মালো গুস্তো। গুস্তোর সহায়তায় ৮ গজ দূর থেকে বল জালে ঢুকান স্টার্লিং। এর ৭ মিনিট পর চেলসির তৃতীয় গোলটি আসে। এবার  অ্যাসিস্টে ছিলেন আগের দুই গোলদাতা স্টার্লিং। স্টার্লিংয়ের ক্রস থেকে চেলসির জার্সিতে নিজের প্রথম এবং ম্যাচের তৃতীয় গোলটি করেন জ্যাকসন। ম্যাচের নির্ধারিত মিনিট শেষে অবশেষে ১৭৩ দিন পর জয় পায় চেলসি।