ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে অপ্রত্যাশিত জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর স্বদেশি লাসলো জেরেকে হারিয়েছেন জোকোভিচ।
শনিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের খেলায় জোকোভিচের কাছে ৩–২ সেটে হেরেছেন লাসলো জেরে।
লাসলো প্রথম দুই সেটে জিতে খাঁদে ফেলে দিয়েছিলেন জোকোভিচকে। তবে জোকোভিচের হার না মানা প্রত্যয় এবং অভিজ্ঞতার ফলে জয় পাওয়া সম্ভব হয়নি লাসলোর পক্ষে।
দ্বিতীয় সেটের পরই জেগে ওঠেন জোকোভিচ। পরের সেটগুলোতে একাই দাপিয়ে বেড়িয়েছেন। ৬–১ ও ৬–১ গেমে জিতে সমতায় ফেরেন জোকোভিচ। এরপর শেষ সেটে ৬–৩ গেমে উড়িয়ে দেন লাসলোকে।
জয়ের পর লাসলোর প্রশংসা করে জোকোভিচ বলেছেন, এ ম্যাচটি ছিলো কয়েক বছরের মধ্যে আমার খেলা সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি। আমি লাসলোকে অনেক কৃতিত্ব দিবো। কারণ, আজ সে আমার দেখা তার সেরা টেনিস খেলেছে।
চতুর্থ রাউন্ডে জোকোভিচ মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার বোর্না গোজোর। গোজো ফ্ল্যাশিং মিডোয় ৬–৪, ৬–৩ ও ৬–২ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের জিরি ভেসেলিকে। বোর্না গোজো র্যাঙ্কিংয়ের ১০৫ নম্বরে আছেন।