ইউএস ওপেন রাজা জভেরেভ: স্বপ্নের মৌসুমে উজ্জ্বল সমাপ্তি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

নিউ ইয়র্কের বিখ্যাত আর্থার অ্যাশ স্টেডিয়ামে আমেরিকান গ্যালারিকে স্তব্ধ করে ইউএস ওপেনের নতুন রাজা হলেন আলেকজান্ডার জভেরভ! রোববার রাতে তিন ঘণ্টা ৩৩ মিনিটের এক রোমাঞ্চকর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ৮ নম্বর বাছাই বেন শেলটনকে ৬-৩, ৭-৬ (২), ৫-৭, ৬-২ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেন খেতাব উঁচিয়ে ধরেছেন ২৯ বছর বয়সী এই জার্মান টেনিস তারকা।


চলতি বছরে রোলাঁ গ্যাঁ জয়ের পর এটি ২৯ বছর বয়সী জভেরভের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। অন্যদিকে, জভেরভের এই জয়ে আমেরিকান পুরুষ টেনিস তারকাদের বছরের পর বছর ধরে চলা গ্র্যান্ড স্ল্যাম খরা আরও এক বছরের জন্য দীর্ঘায়িত হলো। ২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর কোনো আমেরিকান পুরুষ এই ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি। এমনকি ১৯৬৮ সালে আর্থার অ্যাশের পর প্রথম কৃষ্ণাঙ্গ পুরুষ হিসেবে ইতিহাস গড়ার যে সম্ভাবনা বেন শেলটনের সামনে ছিল, তা-ও হাতছাড়া হলো।


ম্যাচের শুরু থেকেই জভেরভের আধিপত্য ছিল স্পষ্ট। প্রথম সেট ৬-৩ ব্যবধানে অনায়াসেই জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটে ২৩ বছর বয়সী শেলটন মারাত্মক প্রতিরোধ গড়ে তোলেন। ম্যাচের মাঝে অবশ্য উত্তাপ ছড়িয়ে পড়েছিল সার্ভিস করার আগে জভেরভের দীর্ঘক্ষণ বল বাউন্স করার অভ্যাস নিয়ে! শেলটন আম্পায়ারের কাছে এ নিয়ে নালিশ জানালেও জভেরভকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেটটি ৭-৬ (২) ব্যবধানে পকেটে পুরেন এই শীর্ষ বাছাই।

তৃতীয় সেটে আমেরিকান গ্যালারির পুরো সমর্থন নিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান শেলটন। জভেরভকে আর সোজা সেটে জিততে না দিয়ে ৭-৫ ব্যবধানে সেটটি নিজের করে নেন তরুণ এই আমেরিকান। কিন্তু চতুর্থ সেটে সব আশা গুঁড়িয়ে দিয়ে জভেরভ নিজের আসল রূপ দেখান এবং ৬-২ ব্যবধানে সেট ও চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেন।


ম্যাচ শেষে ট্রফি উঁচিয়ে জভেরভ জিতেন রেকর্ড ৫.৫ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি, যা আগের দিন নারী এককের চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাও লাভ করেছিলেন। পুরো গ্যালারি তার বিরুদ্ধে থাকলেও সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি জভেরভ।

মজার বিষয় হলো, শেলটনের প্রেমিকা ও সকার তারকা ট্রিনিটি রডম্যান ওয়াশিংটনে ম্যাচ খেলে উড়ে এসেছিলেন বয়ফ্রেন্ডকে সমর্থন দিতে। তা দেখে জভেরভ মজা করে বলেন, "ট্রিনিটি, আমি ভেবেছিলাম আজ তোমার খেলা আছে? তবে তুমি সত্যিই ওর লাকি চার্ম... অবশ্য আজকের দিনটি ছাড়া!"

পরাজয়ের পর ভেঙে না পড়ে বেন শেলটন গ্যালারিকে উদ্দেশ্য করে হুঙ্কার দিয়ে বলেছেন, আমি তো কেবল যাত্রা শুরু করেছি, আমি আবার এখানে ফিরে আসব!

তথ্যসূত্র: সিএনএন

একাত্তর/এআরএস
এবারের বিশ্বকাপ ফুটবল ইকুয়েডরের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্নের নাম। টুর্নামেন্টের শুরুতে ‘ডার্ক হর্স’ বা চমক দেখানো দল হিসেবে যাদের ঘিরে বাজি ধরেছিলেন ফুটবলপ্রেমীরা, সেই ইকুয়েডর এখন বিদায়ের...
মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার ভোরে শুরু হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা।  তবে মাঠের আসল কিক-অফের আগেই ট্রাম্পের দেশ আমেরিকার বুকে সাম্বা ঝড় তুলে দিয়েছেন সেলেসাও...
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিউইয়র্ক সিটিতে ধারাবাহিক কিছু জমকালো ও ফ্রি ইভেন্টের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানি। সোমবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি...
গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে আত্মনিয়ন্ত্রণ অধিকারের যৌথ ঘোষণাপত্রে সই করেছেন স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সরকার প্রধানরা। সোমবার একটি...
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত শহরের ঐতিহ্যবাহী ঘাঁটি কিং খালিদ এয়ার বেসে এক বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর