লা লিগায় বার্সেলোনার হ্যাটট্রিক জয়

লা লিগায় হ্যাটট্রিক জয় তুলে নিলো বার্সেলোনা। ওসাসুনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে কাতালানরা।

রোববার ওসাসুনার মাঠে লেভানডোভস্কির শেষ মুহূর্তের গোলে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে জাভির দল। প্রথমার্ধের শেষ মুহূর্তে লিড পায় স্প্যানিশ জায়ান্টরা। যোগ করা সময়ে কাতালানদের হয়ে স্কোর-শিটে নাম লেখান হুল কুন্ডে। বিরতি শেষে আক্রমণের ধার বাড়ায় ওসাসুনা। ৭৬ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে সমতায় ফেরে তারা।

৮৫ মিনিটে রবার্ট লেভানডস্কির গোলে আবারো এগিয়ে যায় বার্সেলোনা। আর তাতেই জয় নিশ্চিত হয় স্প্যানিশ জায়ান্টদের।