মেজর লিগ সকারে মেসির মায়ামির দাপুটে প্রত্যাবর্তন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২ এএম

মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ইন্টার মায়ামির দাপুটে প্রত্যাবর্তন। সোমবার অ্যাওয়ে ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসিকে ৩-১ গোলে হারিয়েছে মেসি বাহিনী।

প্লে অফে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে ইন্টার মায়ামির জন্য প্রতিটি ম্যাচ এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ।

ম্যাচের শুরু থেকেই বল পজিশন ধরে রাখে মায়ামি। লিড নিতে সময় লাগে মোটে ১৩ মিনিট। অ্যাভিলেসের অ্যাসিস্টে ফারিয়াসের গোলে এগিয়ে যায় মেসির দল। প্রথমার্ধেই লিড ডাবল করা সুযোগ আসে ইন্টার মায়ামির সামনে তবে মেসির শট আটকে দেন লস অ্যাঞ্জেলসের গোলকিপার। এক গোলে এগিয়ে বিরতিতে ইন্টার মায়ামি।

এ ম্যাচে মেসি কোনো গোল না পেলেও দুটি গোলে অ্যাসিস্ট ছিলো তার। দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করে হোর্দি আলবা। এরপর স্কোর শিটে নাম তোলে কাম্পানা। ম্যাচের ৮৩ মিনিটে বল পেয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে নিজে শট নেওয়ার জায়গা না পেয়ে বাড়িয়ে দেন কাম্পানাকে। কাম্পানা সে সুযোগ কাজে লাগিয়ে বল পাঠিয়ে দেন জালে।

ম্যাচের শেষদিকে একটা গোল শোধ করে কেবল ব্যবধানই কমাতে পেরেছে লস অ্যাঞ্জেলস। বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস এফসিকে হারিয়ে জয় নিয়ে মাঠ ত্যাগ করেন মেসির ইন্টার মায়ামি।

একাত্তর/পিএজে
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর