পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির বিনিয়মে একটা বিশ্বকাপ শিরোপা পেতে রাজি আছেন কিনা, এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে। কোটি টাকা মূল্যের এই প্রশ্নটার উত্তর পাওয়া গেছে তার শরীরে মিথ্যা কথা শনাক্তের যন্ত্র ‘লাই-ডিটেক্টর’ লাগিয়ে।
সেই যন্ত্র রাগিয়ে চলেছে দুর্দান্ত এক প্রশ্নোত্তর পর্ব। যেখানে সিআর সেভেনকে করা হয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখান থেকে নতুন করে আবিষ্কার করা গেছে পর্তুগিজ তারকাকে। কোন কথা সত্য, কোনটি মিথ্যা বলেছেন রোনলদো, সেটিও জানিয়ে দিয়েছে যন্ত্রটি।
প্রশ্ন যাই হোক উত্তর দিতে হবে এক শব্দে, হ্যাঁ অথবা না। রোনালদোর শরীরে লাই ডিটেক্টর। মিথ্যে বললেই ধরা।
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি বাইন্যান্সের আয়োজনে শুরুটা একদম সাদামাটা প্রশ্ন দিয়ে। পুরো নাম, সাত প্রিয় সংখ্যা কিনা? মূলত লাই ডিটেক্টর ঠিকঠাক কাজ করছে কিনা সেটা বাজিয়ে নেয়া।
তার পরেই শুরু হয়ে যায় আসল পরীক্ষা। শুরু হয় দুর্দান্ত সব কঠিন প্রশ্ন। যেমন, রোনালদোর কাছে জানতে চাওয়া হয়েছে, নিজেকে গুগলে খুঁজেছেন কখনো? ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড কি আপনার দখলে? দারুণ ফিটনেস ধরে রেখেছেন, তা এই বয়সে, রোনালদো কি কখনো ফাস্ট ফুড খান না?
কেবল সত্যি বলেছেন রোনালদো ব্যাপারটা তেমনও নয়। এই যেমন যখন জিজ্ঞাসা করা হলো, পর্তুগাল কি বিশ্বকাপ জিতবে? এছাড়াও প্রশ্ন ছিল আরো। নিজের করা গোল পরে নিজে দেখেন। এবং তার কাছে সেরা গোল- সেই বাইসাইকেল কিক। যদিও লাই ডিটেক্টর সেটাকে মিথ্যা বলে রায় দেয়।
রোনালদো স্বীকার করে নিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগই পৃথিবীতে সবচেয়ে কঠিন লড়াইয়ের ময়দান। আর তিনি এমনকি চল্লিশ বছর বয়সেই অবসর তো নয়ই বরং খেলে যেতে চান টপ লিগে। রোনালদো বিশ্বস করেন, তার করা সর্বোচ্চ গোলের রেকর্ড সিআর সেভেনের জীবদ্দশায় কেউ ভাঙতে পারবে না। এবং নিজেকে তিনি সর্বকালের সেরা গোল স্কোরার মনে করেন।
শেষ প্রশ্ন ছিল, নিজের পাঁচটা চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা কি তিনি কখনো একটা বিশ্বকাপ ফুটবলের শিরোপার সঙ্গে অদল বদল করতে রাজি আছেন কিনা? বাইন্যান্সের ইউটিউবে প্রকাশিত ভিডিওতে উত্তরটা রাখা হয়নি। তবে রোনালদো সেই অদল বদল করতে রাজি হননি।
আর কতদিন খেলতে চান? পর্তুগিজ মহাতারকা বলেছেন ৪০ বছর বয়স হলেও টেনে নেবেন ক্যারিয়ার। লাই ডিটেক্টর যন্ত্র তার উত্তরকে সত্য চিহ্নিত করে। সম্প্রতি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ৮৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো।
বর্তমান সৌদি লিগের আল নাসর তারকা রোনালদো নিজের ফিলোসফিতে পরিস্কার। যেটা অর্জন করতে পেরেছেন সেইটাই তার কাছে সবচেয়ে মূল্যবান। অন্য কিছু পেতে হলে কোনো এক্সচেঞ্জ অফার নয়, বরং অর্জন করেই নিতে চান। সিআর সেভেনের ভাবনার সাথে আপনি একমত তো?