চোটের কারণে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে অধিনায়ক হয়ে ফিরলেন। মঙ্গলবার মিরপুরে টাইগার শিবিরে নেতৃত্ব দেবেন তিনি।
রোববার রাতে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।
বিসিবি জানিয়েছে, সিরিজের প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করা লিটন দাস বিশ্রামে গেছেন। আর পিঠের অস্বস্তির কারণে শেষ ম্যাচে খেলছেন না তামিম।
তবে দলে ফিরেছেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
এদিকে শেষ ওয়ানডে নেই মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার ও খালেদ আহমেদ।
শেষ ম্যাচের জন্য বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।