টাইগারদের বিশ্বকাপ মিশনে আবারও শ্রীধরন শ্রীরাম!

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

বাংলাদেশের বিশ্বকাপ মিশনে আবারও শ্রীধরন শ্রীরাম! কিন্তু কেন? বিসিবির সহজ জবাব ভেন্যু নিয়ে পরিষ্কার ধারণা দেবেন এই ভারতীয়। আসলেই কি তাই? কে না জানে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শ্রীধরন কতটা গুরুত্বপূর্ণ। সাকিবের সঙ্গে তার ক্যামিস্ট্রিও বহুল চর্চিত। তবে কি শ্রীরামের দলে আগমন আইপিএলের মার্কেট ধরতে?
 
জয় শ্রী রাম। ভারতে এই স্লোগান নিয়ে রাজনৈতিক বিতর্কের শেষ নাই। নানা ঘটনা, একে পক্ষের একেক দৃষ্টিভঙ্গি। তবে বাংলাদেশ ক্রিকেটে এখন যে অবস্থা, তাতে শ্রীরামের জয় চাওয়া ছাড়া উপায়ও নাই। প্রায় ৯ মাস পর আবারও জাতীয় দলের যুক্ত হয়েছেন ভারতীয় কোচ শ্রীরাম। পদ টেকনিক্যাল কনসালটেন্ট।

একজন কোচ আসবেন যাবেন-ব্যাপারটা স্বাভাবিক হলেও শ্রীরামের অন্তর্ভুক্তি বেশ নাটকীয় আর টুইস্টে ভরা। যা অনেকেরই অজানা। কার ইশারায়, কোন কারণে টাইগারদের ডেরায় উপস্থিত ভারতীয় গুরু- চলুন সেই আলোচনা করি শুরু।

চ্যাপ্টার নম্বর ওয়ান: হু আর ইউ?

বাংলাদেশ ক্রিকেটে একজন মানুষকে সবাই চেনেন, তিনি নাজমুল আবেদীন ফাহিম। দলে যত বড় কোচই থাকুক - সাকিব, মুশফিকরা বিপদে পড়লে আগে তার শরণাপন্ন হন। ফাহিমের মতই নামে, ভারে ভারতীয় ক্রিকেটে ওজনদার ব্যক্তি শ্রীধরন শ্রীরাম। ঘরোয়া ক্রিকেট খেলেছেন ১৮ বছর। পরে অস্ট্রেলিয়ায় থিতু হয়ে সামলান এ দলের দায়িত্ব, হন অস্ট্রেলিয়ার কোচিং পরামর্শক। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, লখনৌ সুপার জায়ান্টসের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেও বেশ সফল শ্রীরাম।

চ্যাপ্টার নম্বর টু: হু লাভস ইউ?

টাইগারদের তিন ফরম্যাটের নেতা এখন সাকিব আল হাসান। দায়িত্ব পাবার পর গত বছর এশিয়া কাপেই শ্রীরামকে দলে টানতে বড় ভূমিকা রাখেন সাকিব। ডমিঙ্গোকে বেঞ্চে বসিয়ে শ্রীরামকে নিয়ে গড়েন দারুণ জুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের সঙ্গে দুই জয়েই দুই জনেই নিজেদের সফল বলে ঘোষণা দেন। এবারও সাকিবের চাওয়াতেই বিশ্বকাপের আগ মূহুর্তে দলে শ্রীরাম।

চ্যাপ্টার নম্বর থ্রি: কেন তোমাকে চাই?

এটা কমন কথা। বিশ্বকাপ ভারতে হওয়ায় ভেন্যু সম্পর্কে ভালো ধারণা দিতে পারবেন শ্রীধরন। তবে বিশ্বকাপের দামামার সঙ্গে সাকিবের কানে বাজছে আরেকটা সুর-সেটা আইপিএলের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই ভালো সম্পর্ক আছে শ্রীধরনের। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মত সাত সমুদ্র তের নদীর ওপার থেকে প্রতি বছর ভুরি ভুরি প্লেয়ার খেলেন আইপিএলে, আর সেখানে পাশের দেশ হয়েও বাংলাদেশ থেকে গেলো বছর ডাক পেয়েছেন কেবল তিন জন। আইপিএলের মার্কেট ধরতে হলে শ্রীরামই যে পারপফেক্ট চ্যানেল সাকিব সেটা ভালো মতো বুঝতে পেরেছেন-কাজেও লাগিয়েছেন।

চ্যাপ্টার নম্বর ফোর: কোচে কোচে খোঁচাখুচি

এই মূহুর্তে রাজধানীর বেশিরভাগ এলাকা যেমন বৃষ্টির পানিতে প্লাবিত, ঠিক একইভাবে বাংলাদেশ দলও অতি কোচে বেশি উত্তেজিত। হেড কোচ চন্ডিকা হাথুরুসিং, অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, পারফর্ম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন, স্ট্রেথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি আরও কত কি…এত ওস্তাদের মাঝে এখন যোগ হলেন আরেক ওস্তাদ শ্রীরাম। যিনি কিনা আগে দফায় হাথুরুর অধীনে কাজ করতে চান নি।

সে যাই হোক কথায় আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। চারদিকে কোচের যে ছড়াছড়ি-তাতে বিশ্বকাপের মঞ্চে নৌকা বুঝে পা রাখা হবে লিটনদের বড় চ্যালেঞ্জ

একাত্তর/এসি
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর