জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পাকিস্তানের

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো পাকিস্তান। শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৩৮ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া পাকিস্তানকে টেনে তুলেছেন রিজওয়ান ও সৌদ শাকিল। তাদের অর্ধশতকে ভর করে ২৮৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান। পরে নেদারল্যান্ডসকে ২০৫ রানে অলআউট করে ৮১ রানের জয় তুলে নেয় বাবররা।

হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদার‌ল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

দলের ১৫, ৩৪ ও ৩৮ রানে সাজঘরে ফেরেন ফখর, বাবর ও ইমাম। পরে শাকিলকে নিয়ে ১২০ রানের জুটি গড়েন রিজওয়ান। তারা দুই জনই করেন ৬৮ রান করে।

Haris

শেষের দিকে মোহাম্মদ নাওয়াজ (৩৯) ও সাদাব খানের (৩২) ইনিংসে পাকিস্তানের বড় স্কোর দাঁড়ায়। ৪৯ ওভারে অলআউট হয়ে যায় বারব বাহিনী। নেদারল্যান্সের লিডি নেন চারটি উইকেট।

পাকিস্তানের ২৮৬ রানের জবাব দিতে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডন্সের। তবে ওপেনার বিক্রমজিৎ সিং (৫২) ও লিডির (৬৭) ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছিলো তারা। তবে আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেন নাই পাক পেসের সামনে। ৪১ ওভারে তাদের ইনিংস গুটিয়ে যায় ২০৫ রানে।

পাকিস্তানের বোলারদের মধ্যে হারিছ রউফ তিনটি ও হাসান আলী দুটি ইউকেট নিয়েছেন। এছাড়া শাহিন, ইফতেখার, নাওয়াজ ও সাদাব একটি করে উইকেট নেন।