১৫ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে ফাতিমার বিশ্বরেকর্ড

আপডেট : ১৬ মে ২০২৬, ০৩:০১ পিএম

নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি।

তাঁর এই টর্নেডো ব্যাটিংয়ের ওপর ভর করে সফরকারী জিম্বাবুয়েকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তান। ইনিংসের শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন ফাতিমা সানা। খেলেন ১৯ বলে ৬২ রানের এক টোকাফাটা ইনিংস, যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল চোখ কপালে তোলার মতো- ৩২৬!

এই বিধ্বংসী ইনিংসে তিনি ১০টি চার এবং ২টি ছক্কা হাঁকান। এই কীর্তির মাধ্যমে তিনি নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড এবং ভারতের রিচা ঘোষের যৌথভাবে ধরে রাখা ১৮ বলের হাফ-সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে দেন।

অধিনায়কের এই অনবদ্য ইনিংসের ওপর ভর করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৩ রানের পাহাড়সম পুঁজি সংগ্রহ করে। জবাবে ২২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ফাতিমা সানার বোলিং তোপের মুখেও পড়তে হয় জিম্বাবুয়েকে।

ব্যাটিংয়ের পর বল হাতেও ১টি উইকেট নেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। স্বভাবতই ম্যাচসেরার পুরস্কার ওঠে বিশ্বরেকর্ডধারী ফাতিমা সানার হাতে।

২৪ বছর বয়সী করাচিতে জন্ম নেওয়া ফাতিমা সানা গত কয়েক বছর ধরেই পাকিস্তান নারী দলের অন্যতম সেরা পারফর্মার। বিশেষ করে দলের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর ব্যাটিংয়ে ব্যাপক উন্নতি লক্ষ্য করা গেছে। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর শেষ ১০টি ম্যাচের পরিসংখ্যানও দুর্দান্ত, তিনি একাধারে ১৮টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২৮৩ রান। এর আগে বিশ্বকাপ ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুটি ওয়ানডে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি।

ফাতিমা সানার এই রেকর্ড গড়া ইনিংস কেবল পাকিস্তান দলকে সিরিজ জেতায়নি, বরং বিশ্ব ক্রিকেটে পাকিস্তান নারী দলের ব্যাটিং সামর্থ্যের এক নতুন বার্তা দিল। মাত্র ১৫ বলে ফিফটি করার এই অবিশ্বাস্য রেকর্ড আগামী দিনে নারী ক্রিকেটকে আরও আক্রমণাত্মক ও আকর্ষণীয় করে তুলবে তা বলাই বাহুল্য।

এআরএস
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর