বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের জন্য প্রস্তুত মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়াম। বাংলাদেশ সময় বুধবার বেলা আড়াইটায় মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ৫০ ওভারের দ্বৈরথ শেষে এক দল বিদায় নেবে আসর থেকে, অন্যদল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে।
আসরের রাউন্ড বরিন লিগে ভারতের কাছে হেরেছে কিউইরা। সেমিফাইনালে কী হবে? আবার আবহাওয়ার কারণে বৃষ্টির চোখ রাঙানিও আছে। যদি বৃষ্টিতে সেমিফাইনাল ম্যাচটি ভেস্তে যায়, তাহলে কোন দল উঠবে বিশ্বকাপের ফাইনালে? এসব প্রশ্নের উত্তর আগেই দিয়ে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা- আইসিসি।
ভারতের আবহাওয়া অফিসের পূর্ভাভাস বলছে, বুধবার মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতা থাকবে ৪৯ শতাংশ; কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ে স্থানীয় মেঘ থেকে অনেক সময় বৃষ্টি হয়। তেমন কোনও পরিস্থিতি উড়িয়ে দেয়া যাচ্ছে না।
তবে বৃষ্টি সম্ভবনায় সেমিফাইনালের জন্য একদিন করে রিজার্ভ রাখা হয়েছে। যদি কোনও কারণে বুধবার খেলা না হয়, তাহলে বৃহস্পতিবার খেলা হবে। দু’টি দিনের মধ্যে দু’লকে কমপক্ষে ২০ ওভার করে ব্যাট করতে হবে। তা হলেই খেলার ফল ঠিক হবে। বৃষ্টিতে ওভার কমলে ডাকওয়ার্থ লুইস নিয়ম মেনে হবে।
যদি প্রথম দিনে খেলা শেষ করা না যায়, সেক্ষেত্রেও রিজার্ভ ডে- তে গড়াবে খেলা। প্রথম দিন যেখানে খেলা শেষ হয়েছে, সেখান থেকেই দ্বিতীয় দিনের ম্যাচ শুরু করা হবে। সেদিনের মধ্যে দু'দলের ৪০ ওভারে ব্যাটিং শেষ হলে তবেই ফয়সালা হবে ম্যাচের। আর তেমনটি না কি হবে সেটিও বলা আছে আইনে।
আর যদি দুই দিনে দু’দলের ২০ ওভার ব্যাটিং করতে না পারে, তাহলে কি হবে? সোজা উত্তর ভেস্তে যাবে ম্যাচ। এক্ষেত্রে রাউন্ড রবিন পর্বে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল সেই দল ম্যাচ জিতবে। ভারত নিজেদের সব ক’টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে রাউন্ড রবিন পর্ব শেষ করেছে।
অন্যদিকে, ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে শেষ করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ, কোনো কারণে ম্যাচ অনুষ্ঠিত হতে না পারলে, কিংবা পরিত্যক্ত হলে পয়েন্ট টেবিলে উপরে থাকায় ফাইনালে চলে যাবে ভারত। বিশ্বকাপ থেকে বিদায় নেবে নিউজিল্যান্ড। তবে, ওয়াংখেড়ের দর্শকদের প্রত্যাশা- জমাট লড়াই হোক দুই দলের মধ্যে।
সেমিতে কে জিতবে কে হারবে, এনিয়ে ক্রিকেট বিশ্বে চলছে আলোচনার ঝড়। নিঃসন্দেহ ভারত অনেক বেশি ফেবারিট সেমিতে। টানা ৯ ম্যাচ জিতে রোহিতরা এসেছে শেষ চারে। অন্যদিকে, পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসাবে সেমিতে খেলতে নিউজিল্যান্ড।
প্রথম সেমিফাইনালে দিয়ে আম্পায়ার হিসেবে ১০০ তম ম্যাচ পরিচালনা করবেন রড টাকার। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে তাঁর সঙ্গে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।