ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ২৫ আগস্ট থেকে

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৪:৪৩ পিএম

ক্রিকেট বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে ২৫ আগস্ট থেকে। বিশ্বকাপের সূচি পরিবর্তনের সাথে কবে থেকে দর্শকরা টিকিট পাবেন তাও জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ।

বিশ্বকাপে ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ম্যাচের টিকিট পাওয়া যাবে ম্যাচের ৪০ দিন আগে । টিকিট বিক্রির বিস্তারিত সূচি-

 

# ২৫ আগস্ট: ওয়ার্ম-আপ এবং ভারত ছাড়া বিশ্বকাপের অন্যান্য ম্যাচ

# ৩০ আগস্ট: গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট 

# ৩১ আগস্ট: চেন্নাই,দিল্লি ও পুনেতে অনুষ্ঠিত ভারতের ম্যাচগুলোর টিকিট

# ১ সেপ্টেম্বর: ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারতের ম্যাচগুলোর টিকিট

# ২ সেপ্টেম্বর: বেঙ্গালুরু ও কলকাতায় অনুষ্ঠিত ভারতের ম্যাচগুলোর টিকিট

# ৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট

# ১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল এবং ফাইনাল

আরও পড়ুন : বদলে গেলো বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচের সূচি

টিকিট বিক্রি শুরু হওয়ার আগে ক্রিকেটভক্তরা ১৫ আগস্ট থেকে https://www.cricketworldcup.com/register- এই ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করার সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কে সকল খবর জানতে পারবেন।

 

একাত্তর/পিএজে/কেএসএইচ

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক ঘণ্টায়। শেষ হয়ে গেছে ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের টিকিটও।
এক টিকিটের দাম দেড় কোটি টাকা। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই যেন ভেঙে চুড়ে দিচ্ছে সব রেকর্ড।
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২৮৩ রানের টার্গেট দিলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। 
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর