লা লিগায় ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলে হারের পর দলের কোচ জাভি জানিয়েছেন, চলতি মৌসুম শেষ হওয়ার পরই ক্লাব ছাড়বেন তিনি।
এই হার স্প্যানিশ লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টেবিল টপার রিয়াল মাদ্রিদের চেয়ে পেছনে ফেলেছে দশ পয়েন্টের ব্যবধানে।
নিজের সিদ্ধান্ত জানাতে গিয়ে জাভি বলছেন, বার্সা এখন যে জায়গায় দাঁড়িয়ে, সেখান থেকে আর ফেরার উপায় নেই। একজন কিউল হিসেবে তিনি নিজেই চাইছেন পরিবর্তনটা আসুক এবং এই ব্যাপারে তিনি বার্সা বোর্ডের সাথে চূড়ান্ত কথাও সেরে ফেলেছেন।
সব ঠিক থাকলে এবছরের ৩০ জুনই হবে বার্সালোনা কোচ হিসেবে তার শেষ দিন।
২০২১ সালে নভেম্বরে রোনাল্ড কোম্যানের জায়গায় বার্সেলোনার ডাগ আউটের দায়িত্ব পেয়েছিলেন জাভি। এ দায়িত্ব পাওয়ার পরের মৌসুমেই ক্লাবকে লা লিগা জেতান তিনি।