ঢাকাকে হারিয়ে রংপুরের সহজ জয়

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৮ পিএম

বিপিএল ক্রিকেটে দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭৯ রানে জয় পেয়েছে রংপুর রাইডার্স। সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাবর আজমের ফিফটিতে ৮ উইকেটে ১৮৩ রান করে রাইডাররা। জবাবে ১০৪ রানে থামে ঢাকার ইনিংস।

বাবর আজম যেনো ঢাকার বোলারদের যম। দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার। রংপুরকে করেছেন উদ্ধার। শট খেলেছেন উইকেটের চারপাশে। সমৃদ্ধ করেছেন রাইডারদের ইনিংসটাকে।

শনিবার টস জিতে ফিল্ডিং বেছে নেয় দুর্দান্ত ঢাকা। এরপর দলের হয়ে প্রথম আঘাতটা হানেন তাসকিন আহমেদ। তুলে নেন ব্র্যান্ডন কিংয়ের উইকেট। 

১১ রান করেই রনি তালুকদারের ইনিংসের ইতি। আরাফাত সানির বলে আউট হন তিনি। পাওয়ার প্লেতে ঢাকার দাপট। বাবর আজমের সাথে জুটি বাঁধেন কাপ্তান নুরুল হাসান সোহান। ১০ ওভার শেষে রংপুরের সংগ্রহ ২ উইকেটে ৮৩ রান। 

উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারেননি সোহান। ওর ব্যাটে ২৬ রান।

আবারো রংপুরের ধাক্কা। আরাফাত সানির বলে মোহাম্মদ নবীর ফেরা। বাবর আজম সবার ব্যর্থতার ভিড়েও উজ্জ্বল। ৪১ বলে তার পঞ্চাশ। 

বাবরের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছেন গুণাথিলাকা। ৬২ রানে বাজলো পাকিস্তানি ব্যাটারের বিদায় ঘণ্টা। রংপুর আট উইকেট হারালেও ব্যাটিংয়েই নামেননি সাকিব আল হাসান। ঢাকার টার্গেট ১৮৪ রান।

জবাব দিতে নেমে শুরুতেই পথ হারায় ঢাকা। প্রথম ওভারেই আউট গুনাথিলাকা। ১৭ রান সাইম আইয়ুবের ব্যাটে। ৩১ রানেই ঢাকা দ্বিতীয় উইকেট হারিয়েছে। 

রানের খাতাই খুলতে পারেননি লাসিথ ক্রুসপুল। শেখ মেহেদীর বলে করেছেন ভুল। ১৫ বলে মাত্র ৯ রান করেছেন নাইম শেখ। নবী শিকার করেছেন তার উইকেট।

কাপ্তান মোসাদ্দেক হোসেন বিপদে দলকে ভরসা দিতে পারেননি। হাসাদ মাহমুদের বলে আউট তিনি।

ঢাকা আর ম্যাচেই ফিরতে পারেনি। ফলে দ্বিতীয় জয় পায় রংপুর রাইডার্স।

 

একাত্তর/আরএ
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আল্টিমেটাম পূরণ করতে পারেনি সংস্থাটি।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপকদের তালিকা থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বিসিবি সরিয়ে দিয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর