নানা নাটকীয়টা ও গুঞ্জনের পর অবশেষে প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি'কে আনুষ্ঠানিকভাবে গুডবাই জানিয়ে দিলেন কিলিয়ান এমবাপে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় এমবাপে বলেন, দ্য প্যারিসিয়ানদের হয়ে চলতি মৌসুমের পর আর থাকছেন না। ভবিষ্যৎ ঠিকানা কোথায় সেটাও পরিস্কার করে বলছেন না।
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপে। পরের বছরই তাকে কিনে নেই প্যারিসের দলটি।
পিএসজির জার্সিতে ছয়টি লিগ ওয়ান শিরোপা, তিনটি ফরাসি কাপসহ জিতেছেন অনেক ট্রফি। এই ক্লাবেই হয়েছে লিওনেল মেসি, নেইমার, জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকাদের সাথে খেলার অভিজ্ঞতা।
২৫ বছর বয়সি এই সুপারস্টারের নাম লেখাচ্ছেন রিয়াল মাদ্রিদে। গেলো কয়েক বছর ধরে গণমাধ্যমে চাওড় হওয়া এই গুঞ্জন এবার হয়েছে আরও প্রবল। দুই পক্ষের মধ্যে কথা বার্তাও নাকি অনেকটা হয়ে গেছে চূড়ান্ত!
চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে এবারও বিদায় নিতে হয়েছে পিএসজিকে। চ্যাম্পিয়ন হবার স্বপ্ন নিয়েই কি তবে রিয়ালে যেতে চাইছেন এই ফ্রেঞ্চ সুপারস্টার!