কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে ব্রাজিল!

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে মাঠে নামছে ব্রাজিল। এবার তাদের প্রতিপক্ষ ২৫ ম্যাচ অপরাজিত থাকা শক্তিশালী কলম্বিয়া।

এই ম্যাচে এক পয়েন্ট পেলেই ব্রাজিল চলে যাবে শেষ আটে। একাদশে আসতে পারে পরিবর্তন। ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে খেলা শুরু উত্তেজনাকর ম্যাচটি মুরু হবে বুধবার সকাল সাতটায়।

দলে নেইমার নেই, তবু তিনি আছেন, বেয়ারা ইঞ্জুরির কারনে মিস করেছেন এবারের আসর। একই সাথে মিস করছেন সতীর্থদের। তাইতো ড্রেসিং রুম থেকে গ্যালারি সবাখানেই তার সরব উপস্থিতি। যেনো কাজ করছেন দলের টুয়েলভথ ম্যান হয়ে।

কোয়ার্টার ফাইনালে যেতে ব্রাজিলের চাই এক পয়েন্ট। তবে পরের রাউন্ডে উরুগুয়েকে এড়াতে চাইলে এই ম্যাচটা জিততেই চাইবে ভিনি-এনদ্রিকরা। তবে এবারের আসরে নেইমারের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে গোল শুন্য ড্র করে জাগিয়েছিলো ছিটকে যাওয়ার শঙ্কা। তবে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে টিকে আছে লড়াইয়ে।

copa_brazil

ব্রাজিলের সুপার এইট প্রায় নিশ্চিত হলেও ম্যাথমেটিক্লি আছে ছিটকে পড়ার সম্ভাবনা। তবে সেক্ষেত্রে কলম্বিয়ার বিপক্ষে নয় বারের চ্যাম্পিয়নদের হারতে হবে কমপক্ষে তিন গোলে। ওদিকে, প্যারাগুয়ের বিপক্ষে কোস্টারিকাকে জিততে হবে কমপক্ষে ৪ গোলে।

শেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের হার না থাকলেও জয় মোটে দুই ম্যাচে। গোল স্কোর করেছে ১১ আর হজম করেছে ৭ গোল।দুদলের হেড টু হেডে এগিয়ে ব্রাজিল। ২৩ বারের লড়াইয়ে ১৩ জয় সেলেসাওদের আর কলম্বিয়ার জয় মোটে ২ ম্যাচে।

পরিসংখ্যানে যদি দোরিভ্যালের শিষ্যরা স্বস্তি খুঁজে নেয় তবে সেই পরিসংখ্যানেই আছে অস্বস্তি। এবারের প্রতিপক্ষ কলম্বিয়া ২৫ ম্যাচ ধরে অপরাজিত। আর গেল বছর বিশ্বকাপ বাছাইয়ে এই দলটার কাছেই হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

copa_columbia

সেই ম্যাচে ব্রাজিলকে গোল আর ঘোল খাওয়ানো লুইস দিয়াজ আছেন সুপার ফর্মে। গেলো ম্যাচেই নাম তুলৈছেন স্কোরশিটে। অন্যদিকে, হামেস রদ্রিগেজ গোল করতে না পারলেও শেষ দুই ম্যাচে অ্যাসিস্ট করেছেন তিনটা।

কলম্বিয়ার বিপক্ষে চিন্তার কারণ বাড়িয়ে গেলো ম্যাচে ব্রাজিলের রক্ষণ। একইসাথে সেটপিস থেকে গোল হজম করার অভ্যাস। যেভাবে কিনা কলম্বিয়ার শক্তির বড় জায়গা, সেটপিস থেকে গোল করা।

অন্যদিকে, ভিনিশিয়াস জুনিয়র, মিলিতাও, প্যাকুয়েতা সবার নামের পাশেই একটা করে হলুদ কার্ড। এগ্রেসিভ বলম্বিয়ার বিপক্ষে সাসপেনশন এড়াতে একাদশে আসতে পারে পরিবর্তন।

সব হিসেব মিলিয়ে শঙ্কা উড়িয়ে,সমর্থকদের মুখে স্বস্তির হাসি ফুটিয়ে ব্রাজিল কি পারবে কলম্বিয়ার আনবিটেইন ট্যাগ খুলে নিতে? নাকি ঘটবে কোনো অঘটন।