মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে হারের ফলে সিরিজ হাতছাড়া হয়েছে শান্তদের। তারপরও আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেটে আজ শেষবারের মতো মাঠে নেমেছেন সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। 

মাহমুদউল্লাহর বিদায়ী টি-টোয়েন্টিতে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের হায়দরাবাদে মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা।

শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। আগের দুই ম্যাচ খেলা মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনিক বাদ পড়ছেন। যুক্ত হয়েছেন শেখ মেহেদী হাসান এবং ওপেনার তানজিদ তামিম। 

এদিকে পরিবর্তন এসেছে ভারত শিবিরেও। এই ম্যাচে অতিরিক্ত এক স্পিনার খেলাচ্ছে টিম ইন্ডিয়া। লেগ স্পিনার রবি বিষ্ণোই এসেছেন তৃতীয় ম্যাচের দলে। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন পেসার আর্শদীপ সিং।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।   

ভারত একাদশ: সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব।