ভারতের বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ছিনিয়ে নিল জি!

শেষ মুহূর্তে রফা

আপডেট : ০১ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।

রিলায়েন্স-ডিজনি যৌথ ভেঞ্চারের মতো বড় হাঙরদের বুড়ো আঙুল দেখিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ভারতীয় সম্প্রচার স্বত্ব ছিনিয়ে নিয়েছে জি এন্টারটেইনমেন্ট। এই মেগা ডিলের ঘোষণার পরদিনই শেয়ার বাজারে ‘জি’-এর শেয়ারের দাম হু হু করে প্রায় সাত শতাংশ বেড়ে গেছে।

আর্থিক লেনদেনের বিষয়টি এখনো গোপন রাখা হলেও ভেতরের খবর, ২০২৬ এবং ২০৩০ সালের যৌথ প্যাকেজের জন্য ফিফা প্রথমে ১০০ মিলিয়ন ডলার হাঁকালেও শেষ পর্যন্ত বাজার বুঝে দর কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে রাজি হয়েছে।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ভায়াকম-১৮ (বর্তমান জিওস্টার) প্রায় ৬০ মিলিয়ন ডলার দিয়েছিল। তবে এবার মুকেশ আম্বানির জিওস্টার মাত্র ২০ মিলিয়ন ডলারের অফার দিলে ফিফা তা সরাসরি নাকচ করে দেয়।

অন্যদিকে ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের সম্প্রচারক সোনি আলোচনায় বসলেও শেষ পর্যন্ত কোনো বিড বা ডাকই দেয়নি। আইপিএল থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগের স্বত্ব কব্জা করে রাখা জিওস্টারের একচেটিয়া স্পোর্টস বাজারে এই ডিলের মাধ্যমে ‘জি’ শক্ত এক কামড় দিল বলা চলে।

আসলে এবারের বিশ্বকাপ নিয়ে ভারতীয় ব্রডকাস্টারদের অনাগ্রহের মূল কারণ ছিল ‘টাইম জোন’। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় ভারতের দর্শকদের জন্য বেশ অনুকূল ছিল। কিন্তু এবার খেলা হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে।

ফলে অধিকাংশ ম্যাচই ভারতের ঘড়িতে গভীর রাতে বা ভোরবেলা সম্প্রচারিত হবে। এই মাঝরাতের ম্যাচের কারণে বিজ্ঞাপনদাতার অভাব হতে পারে ভেবেই বড় বড় কোম্পানিগুলো হাত গুটিয়ে নিয়েছিল, যা ফিফাকে বেশ বিপাকে ফেলে দেয়।

তবে জি এন্টারটেইনমেন্ট শুধু এই একটি বিশ্বকাপ নিয়ে ঝুঁকি নেয়নি; তারা খেলেছে লম্বা রেসের ঘোড়া। ফিফা ও জি-এর যৌথ বিবৃতি অনুযায়ী, সোমবারের এই চুক্তিটি আগামী ৮ বছরের জন্য বৈধ (২০৩৪ পর্যন্ত)। এর আওতায় ২০২৬ বিশ্বকাপ ছাড়াও ২০২৭ সালের নারী বিশ্বকাপসহ ফিফার মোট ৩৯টি মেগা ইভেন্ট ভারতে সরাসরি সম্প্রচার করবে ‘জি’। গভীর রাতের ঘুম হারাম করে ভারতীয় ফুটবলপ্রেমীরা এখন জি-এর পর্দায় মেতে উঠবে বিশ্বযুদ্ধের উন্মাদনায়!

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর