মেসি না থাকলে বার্সেলোনার ক্ষতি ২৫০ মিলিয়ন ডলার!

ছয়বারের ব্যালন ডি’অর জয়ী লায়োনেল মেসিকে ছেড়ে দেওয়ার কারণ হিসাবে ক্লাবের অর্থনেতিক সংকট আর ঋণের বোঝাকে সামনে এনেছে বার্সেলোনা। কিন্তু, মেসিকে ধরে রাখতে পারলে লাভের চাইতে বেশি ক্ষতির মুখে পড়বে ন্যু ক্যাম্পের দলটি। 

অথনৈতিক বিশ্লেষণে পারদর্শী ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে উঠে এসেছে এমন সব তথ্যই। তারা বলছে, শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও বড় লোকসানে পড়বে বার্সেলোনা।কোচ রোনাল্ড কোয়েম্যান মুখে যতই বলুক, তার নতুন একাদশে আরও বেশি চমক থাকছে। কিন্তু তিনি ভালো করেই জানেন, মেসির শূণ্যস্থান পূরণ করা সম্ভব নয়। 

এটি যেমন দলের জন্য ক্ষতি তেমনি মেসি না থাকলে মাঠের বাইরেও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বার্সা। বিশ্লেষকরা বলছেন, এতে করে দলটির ব্রান্ড ভেল্যু কমে যাবে। 


টানা ২১ বছর মেসির কারণে বার্সেলোনার যে বাজার মুল্য বা ব্র্যান্ড ভেল্যু দাঁড়িয়েছে, সেটি রাতারাতি ক্ষতিগ্রস্ত হবে। এই হিসাব বলছে, মেসি আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা ছেড়ে চলে গেলে দলটি মুহূর্তে ১১ শতাংশ বাজার মূল্য হারাবে। যার পরিমান ১৩৭ মিলিয়ন ইউরো।

এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বেশি বাজার মূল্য রয়েছে রিয়াল মাদ্রিদের। আর দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। চলতি বছরের সবশেষ মূল্যায়ন তাই বলছে। 

বাজার মূল্য কমে যাবার পাশাপাশি, মেসির অভাবে বার্সেলোনার বাণিজ্যিক কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলবে। দলটির বিভিন্ন স্যুভেনির পণ্য, জার্সি ও অন্যান্য মার্চেন্ডাইজিং বিক্রিও কমে যাবে অনেকাংশে। যার পরিমাণ হতে পারে প্রায় ৭৭ মিলিয়ন ইউরো।

এখানে উল্লেখ করা যেতে পারে, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ড যখন রিয়েল মাদ্রিদ ছেড়ে য়য়্যুভেন্তাসে চলে যান, তখন স্প্যানিশ দলটির বাজার মূল্য ১৯ শতাংশ কমে গিয়েছিলো।

একাত্তর/ এনএ