মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনের প্রথম ম্যাচে শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এরপরই আসে জাকির অসুস্থতার খবর।

হার্ট অ্যাটাক করলে মাঠেই সিপিআর দেওয়া হয় তাকে। এরপর কাল বিলম্ব না করে হাসপাতালে নেয়া হয় দেশের ঘরোয়া ক্রিকেটর পরিচিতি এই কোচকে। কিন্তু আর বাঁচানো যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।