শোকে কাটিয়ে মেসির মাঠে ফেরা ও অবসরের ইঙ্গিত!

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর শোক বুকে চেপেই বুধবার ইন্টার মায়ামির হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা।

তবে খেলার মাঠের পারফর্ম্যান্সের চেয়েও বেশি তোলপাড় সৃষ্টি করেছে মেসির একটি আবেগঘন সামাজিক মাধ্যম পোস্ট, যেখানে তিনি ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন!

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভবিষ্যতের কথা তুলে ধরে আবেগপ্লুত মেসি লিখেছেন, বাবার মৃত্যুর পর ফুটবল চালিয়ে যাওয়া নিয়ে আমি গভীরভাবে ভাবছি। সত্যি বলতে, আমি আর কতদিন খেলা চালিয়ে যেতে পারব, তা নিয়ে আমি একদম নিশ্চিত নই।

মেসির ১৪ বছর বয়স থেকেই তাঁর এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন বাবা হোর্হে। ছেলেকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার যাত্রায় ছায়ার মতো আগলে রেখেছিলেন তিনি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রফি জয়ের রঙিন মুহূর্তেও তিনি পাশে ছিলেন।


তবে চলতি গ্রীষ্মের বিশ্বকাপে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। মেসি প্রকাশ করেছেন, বাবার শরীর অত্যন্ত খারাপ থাকা সত্ত্বেও হোর্হে চেয়েছিলেন মেসি যেন শেষবারের মতো আরও একটি বিশ্বকাপ খেলেন।

রোববার আর্জেন্টিনায় বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার পর বুধবারই তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন মেসি। শনিবার মন্তেরির কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে তিনি ছিলেন না, তবে ইন্টার মায়ামির ‘ডু অর ডাই’ ম্যাচে কোচ গুইলারমো হোয়োসের ডাকে সাড়া দিয়ে মাঠে নামেন তিনি। দ্বিতীয়ার্ধে মেসি যখন বদলি হিসেবে মাঠে নামেন, গ্যালারিজুড়ে তখন শুধুই করতালি আর সহানুভূতির প্রকাশ!


মেসি মাঠে নামলেও মায়ামির ভাগ্য ফেরেনি। মেক্সিকান ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় তারা। ২০২৩ সালে মায়ামিতে মেসি আসার পর এবং ক্লাবটিকে লিগস কাপের শিরোপা জেতানোর পর এই প্রথম গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল তারা।

মায়ামির হয়ে গোল করা মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট মেসির এই কঠিন সময়ে মাঠে ফেরাকে অবিশ্বাস্য বলে অভিহিত করেছেন। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আমি ওকে আশা করিনি। এতেই বোঝা যায় ও এই দলটাকে কতটা ভালোবাসে। ওকে মাঠে দেখে আমার মনে হয়েছিল আজ ওর জন্য ১৫০ শতাংশ উজাড় করে দেব। ওর জন্য এটি অত্যন্ত কঠিন সময়, আমরা যথাসম্ভব ওর পাশে থাকার চেষ্টা করছি।

অন্যদিকে প্রতিপক্ষ দল লিওনের কোচ হাভিয়ার গান্দোলফি মেসির এই মানবিক স্পিরিট দেখে শ্রদ্ধায় মাথা নত করে বলেছেন, মেসি এমন একজন মানুষ, যিনি বাকিদের চেয়ে সম্পূর্ণ আলাদা। আজ আবারও তিনি প্রমাণ করলেন যে তিনি কী দিয়ে তৈরি!

বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ফুটবলের প্রতি ভালোবাসা থেকে শোকের সাগরে ভাসতে ভাসতেও মাঠে নেমেছিলেন এলএমটেন। তবে এখন প্রশ্ন একটাই, ফুটবল ঈশ্বর কি সত্যিই বুটজোড়া চিরতরে তুলে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন? উত্তর জানতে প্রহর গুনছে কোটি ভক্ত!

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
অস্ট্রেলীয় পেশাদার কুস্তিগির ব্রনসন রিড আর নেই। ৩৮ বছর বয়সে মারা গেছেন বিশ্বখ্যাত রেসলিং সংস্থা ডব্লিউডব্লিউইর এই তারকা। শুক্রবার (২৮ নভেম্বর) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই। তাঁর...
প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। শনিবার (২৮ নভেম্বর) কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল। এর মধ্য...
লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে এমএলএস কাপের প্লে-অফে চমক দেখিয়েছে পয়েন্ট টেবিলের সাত নাম্বারে থাকা কলম্বাস । শনিবার তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় দলটি।
মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্ব শুরু হতে যাচ্ছে চলতি সপ্তাহেই, আর বরাবরের মতোই ফুটবল বিশ্বের সব আলো এখন লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামির ওপর। প্রায় ১৫ বছরের মধ্যে প্রথম দল হিসেবে টানা...
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌপথের নিরাপত্তা এবং সামুদ্রিক অভিযান নিয়ে ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডারের একের পর এক দাবি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক...
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯৪৯ জন রোগী। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট...
পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদ শহরে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত এবং আরও প্রায় ১১০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মান্তিক...
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্স দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র‍্যাংস প্লাজায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর