টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে চতুর্থ টি-টুয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

আগের ম্যাচে বড় হারের ধাক্কা সামাল দিয়ে লক্ষ্যে ফিরতে চাচ্ছে সাকিব-মুশফিকরা। এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় তারা।

প্রথম দুই ম্যাচে দারুণ জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫২ রানে হারতে হয়। অলআউট হতে হয় ৭৬ রানে। ওই ম্যাচ জিতে তেতে আছে নিউজিল্যান্ড। আর বাংলাদেশ শিবিরে জ্বলছে প্রতিশোধের আগুন।

সব মিলিয়ে চতুর্থ টি-টোয়েন্টি জমজমাট হওয়ার আশা করছে সবাই। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে শঙ্কা জেগেছিল। তবে দ্রুতই সেই শঙ্কা কেটে গেছে। বৃষ্টি থেমে উঠেছে রোদ। আকাশও পরিস্কার।

বাংলাদেশ দলে কোনো পরিবর্তন না থাকলেও জ্যাকব ডাফি এবং স্কট কুগেলিনের জায়গায় নিউজিল্যান্ড দলে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স-পর্তুগাল-ক্রোয়েশিয়ার জয়

নিউজিল্যান্ড একাদশ: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।


একাত্তর/এসজে/আরএ