ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। জোড়া গোল করেছেন আতোয়া গ্রিজমান। একই দিন স্লোভেনিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। আর আজারবাইজানের বিপক্ষে পর্তুগালের জয়টাও ছিল একই ব্যবধানে।
দুই ম্যাচে হলুদ কার্ড দেখে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সাসপেন্ডেড। তাতে আজারবাইজানের বিপক্ষে অবশ্য টিম পর্তুগালের সমস্যায় পড়ার কথা না। বাকুর মাঠে প্রত্যাশিতভাবেই তাই দেখা গেল অতিথিদের দাপট। শুরু থেকেই মাঠের দখল পর্তুগালের।
প্রথম গোলটা আসলো ম্যাচের ২৬ মিনিটে, ব্রুনো ফারনান্দেজের ডিপ ক্রস থেকে স্পট অন বার্নার্ডো সিলভার।
মিনিট পাঁচেক বাদে দিয়েগো জোতা বল বাড়ালেন আন্দ্রে সিলভাকে। ফিনিশিং টাচটা ছিল নির্ভুল, তাই ম্যাচটাইম আধ ঘন্টা পেরোতেই ব্যবধান বেড়ে দ্বিগুণ। ৭৫ মিনিটে গিয়ে পরের গোলটা করেছেন জোটা নিজেই। এই জয়ে ফার্নান্দো সান্তোসের দল উঠে আসলো এ গ্রুপের শীর্ষে।
আরও পড়ুন: সিরিজ জয় করতে প্রস্তুত বাংলাদেশ
আরেক ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে একক আধিপত্য দেখিয়েছে ক্রোয়েশিয়াও। স্ট্রাইকার মারকো লিভাজার গোলে প্রথম লিড নেয় কোয়েটরা, ম্যাচের বয়স তখন ৩৩ মিনিট।
ফার্স্ট হাফে আর কোনো সাফল্য না এলেও বিরতির পর ফের স্লোভেনিয়ার ওপর চড়াও হয় ক্রোয়েশিয়া। পেরিসিচের প্লেসমেন্ট থেকে পাসালিচের গোল। তাই ব্যবোধান হলো দ্বিগুণ। স্টপেজ টাইমে গোল কোরে স্কোরলাইন ৩-০ করেন নিকোলা ভ্লাসিচ। ১৩ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপে টেবিলের শীর্ষে আছে ক্রোয়েশিয়া।
দিনের সবচেয়ে বড় ম্যাচটা অবশ্য ছিল ফ্রান্সের সাথে পোল্যান্ডের। ক্লাব ফুটবলে ফর্মের সাথে যুদ্ধরত আতোয়া গ্রিজমানকে শেষমেষ ধরে আতলেতিকো মাদ্রিদে ফেরত পাঠিয়েছে বার্সেলোনা। সেই গ্রিজি এবারে দেশের জার্সিতে দেখিয়েছেন খেল। ম্যাচের ২৫ আর ৫৩ মিনিটে জোড়া গোল করে জয় নিশ্চিত করেছেন দলের।
এর আগে বসনিয়া আর ইউক্রেনের সাথে ড্র কোরে অনেকটা চাপে পড়ে গিয়েছিলে দিদিয়ের দেশমের দল। তবে এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে ডি গ্রুপে শীর্ষেই আছে তারা।
