প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ডি গ্রুপে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ উঠেছে সকারুজরা।
তুরস্ককে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে সমীকরণ কঠিন হয়ে যায়। নর্দান ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের দেখা না পেলেও প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নিয়ে নির্বিঘ্নেই পরের রাউন্ডে পৌঁছে যায় তারা। পুরো ম্যাচে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে চাপের ছাপও তেমন দেখা যায়নি।
এ নিয়ে সাতটি বিশ্বকাপ অংশগ্রহণের ইতিহাসে তৃতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল অস্ট্রেলিয়া।
সুইডেনকে রুখে শেষ বত্রিশে জাপান, এবার ব্রাজিল পরীক্ষা তুরস্কের দৃঢ় রক্ষণে ৩-২ গোলে হারলো যুক্তরাষ্ট্র
অন্যদিকে, তিন ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সমান চার পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। তবে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে তাদেরও শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা এখনও রয়েছে।
এই গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে আগেই নকআউটে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।