আগামী জানুয়ারি থেকে ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া চলতি মাস থেকে ৩৭৩ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া শুরু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, ইতিমধ্যে তৃণমূল পর্যায় থেকে সরকার ঘোষিত ১০টি খেলার দল গঠন করা হয়েছে। ‘নতুন কুঁড়ি’ মাধ্যমে খেলোয়াড় তৈরির কাজও শুরু হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচের আগে তথ্য পাচারের খবর সঠিক নয় বলেও জানান তিনি।