জৈব বলয়ে থাকার ক্লান্তিতে ভুগছে ভারত

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৩:২৮ পিএম

করোনা মহামারীকালে ক্রিকেট আবারো সদর্পে মাঠে ফিরলেও, খেলোয়াড়দের থাকতে হচ্ছে কঠিন জৈব বলয়ের মধ্যে। আর এই ঘেরাটোপ জীবনে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। যার সরাসরি প্রভাব পড়ছে দলে ও মাঠের খেলায়। 

রোববার রাতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর এসব কথাই জানালেন ভারতের পেস তারকা জাসপ্রিত বুমরাহ। তার মতে, দীর্ঘ দিন ধরে জৈব বলয়ে থাকার কারণে দল ক্লান্তি ও অবসাদে ভুগছে। তাদের এখন বিশ্রাম প্রয়োজন।

বলার অপেক্ষা রাখে না, গেলো ছয় মাস ধরে কোহলিরা মাঠে রয়েছেন। এজন্য তাদেরকে বিদেশের মাটিতে থাকতে হচ্ছে কঠিন জৈব বলয়ের মধ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরেও সবগুলো দলটিতে এই কঠিন করোনা কানুনের মধ্যে সময় কাটাতে হচ্ছে।  

image


ভারতীয় দলকে বিশ্রামে পাঠানো উচিৎ কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বুমরাহ বলেন, ‘অবশ্যই, মাঝে মাঝে আমাদেরও বিরতি প্রয়োজন। আমরা আমাদের পরিবারের সদস্যদের মিস করি। ছয় মাস ধরে আমরা টানা ক্রিকেটের মধ্যে রয়েছি’। 

আরও পড়ুন: জোকার সেজে টোকিওর পাতালরেলে ছুরি হামলা

তিনি আরো বলেন, ‘এসব বিষয়গুলো সব সময়ই মনের পেছনে খেলা করে। মাঠের মধ্যে যখন থাকি তখন এসব বিষয় মাথায় আসে না। কিন্তু এটা তো ঠিক এতোদিন জৈব বলয়ে থাকা এবং পরিবার থেকে দূরে থাকার একটি প্রভাব পারফর্মেন্সে পড়বেই’।  

তিনি জানান, ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যে রাখাতে বোর্ডের চেষ্টার কমতি নেই। সবাইকেই কঠিন সময়ের মধ্যে যেতে হচ্ছে। ক্রিকেটাররাও চেষ্টা করছে সময়ের চাহিদার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে। কিন্তু জৈব বলয় আর পরিবার বিচ্ছিন্নতা মানসিকভাবে ক্লাত করে দিচ্ছে।

একাত্তর/এনএ

জাতীয় দলের কোনো খেলোয়াড় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। গতবারের মতো এবারও বিপিএলে অংশ নিচ্ছে সাতটি ফ্র্যাঞ্চাইজি।
সব শঙ্কা কাটিয়ে পিএসজির জার্সিতে নতুন মৌসুমে খেলেছেন কিলিয়ান এমবাপে। পেয়েছেন গোলও। তবে দলবদলের খবরে নতুন মোড় নিয়েছে পিএসজি-এমবাপে নাটক। উপযুক্ত দাম দিলে নাকি যে কারো কাছেই এমবাপেকে ছেড়ে দিবে...
উত্তর আমেরিকার লিগস কাপে ন্যাশভিল এসসিকে হারিয়ে ঘরে শিরোপা তুললো মেসির ইন্টার মিয়ামি। ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেলো ফুটবল ক্লাবটি। টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে আর্জেন্টাইন...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর