বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কুইজ! আচ্ছা বলুন তো, কোন দলে সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড় রয়েছে? উত্তর পেতে হলে আপনাকে দ্বারস্থ হতে হবে, নানা পরিসংখ্যানের। তবে সেই কাজটি সহজ করে রেখে দিয়েছে আইসিসি। ৩৫ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড় সবচেয়ে বেশি বাংলাদেশ ও ইংল্যান্ডে।
টাইগার শিবিরে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ; ইংল্যান্ডে আছেন ডেভিড ম্যালান, মঈন আলী ও আদিল রশিদ। অর্থাৎ, তিন তিন করে সমান। যদি তামিম ইকবাল দলে থাকতো তাহলে টাই না করে এক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যেতো পারবো।
বিশ্বকাপের বয়স্ক অধিনায়কের তালিকায় সবার ওপরে সাকিব। স্কোয়াড চূড়ান্তের শেষ দিনে বাংলাদেশ অধিনায়কের বয়স ছিল ৩৬ বছর ১৮৪ দিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ বছর ১২৬ দিন বয়স ভারতের রোহিত শর্মার। এ কারণে বলা হচ্ছে এটাই এই দুই অধিনায়কের সম্ভবত শেষ বিশ্বকাপ।
আর গড় হিসাবে এবারের আসরে সবচেয়ে বয়স্ক দলের তকমা ঝুলছে ইংল্যান্ডের ওপর। বর্তমানে বিশ্বসেরা ইংল্যান্ডের ক্রিকেটারদের গড় বয়স ৩১.৬৯ বছর। খেলাধুলার ক্ষেত্রে একেবারে হাড়বুড়ো। তবে হাড়বুড়ো দল ভেলকি দেখাতে পারবে কিনা, সেটি অনিশ্চিত। তবে লড়বে সেটা নিশ্চিত।
অন্যদিকে, এবারের আসরে সবচেয়ে তরুণ দল আফগানিস্তান, যারা ওয়ানডে ক্রিকেটে একটা সমীহ আদায় করে নিয়েছে এরইমধ্যে। দলটির ক্রিকেটার গড় বয়স ২৭.৬৫ বছর। এরপর তৃতীয় তরুণতম দল বাংলাদেশ। টাইগারদের গড় বয়স ২৭.৮২ বছর। তামিম ইকবাল দলে যোগ দিলে গড়টা আরও একটু বাড়তো।
এশিয়ার পাঁচ দলের চারটিরই গড় বয়স ত্রিশের নিচে। এশিয়ার মোড়ল ভারত সেই দলে নেই। টিম ইন্ডিয়াসহ পাঁচটি দলের গড় বয়স ত্রিশের ওপর। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড- এদের সবার গড় বয়স ত্রিশের উপরে থাকায়। অর্থাৎ অভিজ্ঞতার ভারে ও ধারে তারাই এগিয়ে।