আইপিএলে নজরকাড়া মইন আলী

ধোনির চেন্নাইয়ের একাদশের নিয়মিত মুখ মইন আলী। ধর্মপ্রাণ এই ক্রিকেটার এখনো ফুরিয়ে যাননি। ৩৬ বছর বয়সেও দেখিয়ে যাচ্ছেন দাপট। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই তিনি নজরকাড়া। ধর্মীয় বিশ্বাসের কারণে মইন আলী আর মোস্তাফিজকে চেন্নাই দিয়েছে যথার্থ সম্মান।

বক্ষ যতো বড় হয় ততো ঝুঁকে পড়ে। সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলীই যেনো তার বাস্তব উদাহরণ। জীবনের বাঁকে বাঁকে তার বিনয়ে ঠাসা। তিনি ধার্মিক তবে সংকীর্ণমনা নন। সবাইকে তিনি সম্মান করেন, বিপরীতে সম্মানও কুড়ান।

চেন্নাইয়ের ঐচ্ছিক অনুশীলনের দিনেও শুরু থেকেই বেশ সিরিয়াস ছিলেন মঈন আলী। তিনি ভালো করেই জানেন, আইপিএলের মতো মঞ্চে টিকে থাকতে হলে দিতে হবে নিজের সর্বোচ্চটা। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই এই ইংলিশ অলরাউন্ডার দেখান তার কামাল।
কেবল ক্রিকেট নয় ধর্মের প্রতিও তার আছে সুগভীর টান। উগ্রপন্থা সন্ত্রাসবাদের বিপরীতে দাঁড়িয়ে যে ধর্ম শোনায় মানবতা আর সম্প্রীতির গান, মঈনও সেই ধর্মবোধের অনুসারী। তার আচরণ প্রমাণ করে কতোটা পরিমার্জিত ধর্ম ইসলাম।

২০২১ সালে চেন্নাইতে যোগ দিয়েই তিনি অনুরোধ করেছিলেন, তার জার্সিতে মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোগোর নাম না রাখতে। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটিও মঈনের অনুরোধ মেনে নিয়েছিল। সেই একই পথে হেঁটেছেন বাংলার মোস্তাফিজও। একজন মুসলিম হিসেবে ইসলামে নিষিদ্ধ মদপান থেকে দূরে থাকার পাশাপাশি মদের বিজ্ঞাপনও প্রমোটও করেননি তারা। এই দুই ক্রিকেটারের ধর্মীয় বিশ্বাসের প্রতি সবসময়ই শ্রদ্ধা রেখেছে ফ্রঞ্চাইজি।

পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের মঈন আলির স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশী বংশোদ্ভূত। সে হিসেবে মঈন আলি বাংলাদেশের জামাই। তার শ্বশুরবাড়ি সিলেট। বাংলাদেশের মেয়ে বলেই হয়তো স্রোতের সাথে গা ভাসান না ফিরোজা। পৃথিবীর যে প্রান্তেই যান, যেখানেই থাকেন, সর্বদা মেনে চলেন ধর্মীয় রীতি। সহধর্মিনীর এমন গুণের কারণেই মইন আলী সুখী ক্রিকেটার। ৩৬ বছর বয়সেও ব্যাট বলের দারুণ ধার।

আইপিএলে গেল চার মৌসুম ধরে চেন্নাইয়ের খেলছেন মঈন আলী। দিয়েছেন ধোনির আস্থার প্রতিদান। তাইতো চেন্নাইয়ের শুরুর একাদশের নিয়মিত মুখ। আইপিএলে ৬৫টি ম্যাচ খেলে তুলেছেন হাজারের ওপরে রান। কম যান না বল হাতেও, মঈনের ঝুলিতে উইকেট ৩৫টা। দুর্দান্ত তার ফিল্ডিং এখনো আপিইলে তার ক্যাচ ২২টা।

সহজ সরল মঈন আলী চেন্নাই দলের সবার কাছে বেশ প্রিয়। সতীর্থরা তাকে পছন্দ করেন খুব, তার সততায় মুগ্ধ সবাই। এক হাতে যার ব্যাট আরেক হাতে জায়নামাজ অথবা তসবিজর দানা, তার আত্মবিশ্বাস তো থাকবেই তুঙ্গে, তিনিই তো আসমানে মেলবেন সফলতার ডানা।

ধর্মেই মেলে মুক্তি। অর্থ যশ খ্যাতিও মেলে সব। তাইতো চেন্নাই শিবির জুড়েও ওঠে মোস্তাফিজ মঈন রব। ব্যবহার আর পারফর্ম, দু’দিকেই তাদের মহা ধার। সততাই তাদের মূল অস্ত্র, নীতিতেই চলে সব কারবার।