শিরোপা না জিতলেও আইপিএলজুড়ে শুধুই সূর্যবংশী!

একাই জিতেলেন পাঁচ পুরস্কার

আপডেট : ০১ জুন ২০২৬, ০১:৪৫ পিএম

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫ বছর বয়সী এই বিহারের কিশোর-প্রতিভা টুর্নামেন্টজুড়ে এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়েছেন যা আইপিএলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এবারের আসরে ব্যক্তিগতভাবে একাই পাঁচটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে সবাইকে ছাড়িয়ে গেছেন এই ক্রিকেট বিস্ময়।

পুরস্কার বিতরণী মঞ্চে বৈভবের হাতে উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের ‘অরেঞ্জ ক্যাপ’, যা তিনি জিতেছেন আসরে সর্বোচ্চ ৭৭৬ রান করার কৃতিত্বে। একই সাথে ১৬ ইনিংসে ২৩৭.৩০-এর অবিশ্বাস্য স্ট্রাইক রেটের জন্য তাঁর ঝুলিতে গেছে ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’-এর পুরস্কার। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে রেকর্ড সর্বোচ্চ ৭২টি ছক্কা হাঁকিয়ে তিনি জিতে নিয়েছেন ‘সুপার সিক্সেস অব দ্য সিজন’ ট্রফিও।


তবে এই তিনটি পুরস্কারকেও ছাপিয়ে গেছে তাঁর জেতা বাকি দুটি স্বীকৃতি। বৈভব সূর্যবংশী এবারের আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) এবং ‘উদীয়মান সেরা খেলোয়াড়’ (বেস্ট ইমার্জিং প্লেয়ার) নির্বাচিত হয়েছেন।

আইপিএলের দীর্ঘ ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার, যিনি একই মৌসুমে একই সাথে এমভিপি এবং উদীয়মান সেরা খেলোয়াড়ের জোড়া মুকুট মাথায় পরলেন। এর পাশাপাশি ২০১১ সালে কিংবদন্তি ক্রিস গেইলের পর বৈভবই প্রথম ব্যাটার, যিনি একই মৌসুমে রান ও স্ট্রাইক রেট, উভয় তালিকাতেই শীর্ষে থাকার অনন্য কীর্তি গড়লেন। এমনকি এক আসরে গেইলের করা ৫৯টি ছক্কার পুরনো রেকর্ড ভেঙে দিয়ে ৭২টি ছক্কা মারার নতুন ইতিহাস গড়েছেন এই কিশোর।


অথচ দলগতভাবে বৈভবের ভাগ্যটা এতটা সুপ্রসন্ন ছিল না। ব্যক্তিগতভাবে অবিশ্বাস্য খেলে দলকে প্লে-অফে তুললেও, দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে বিদায় নিতে হয় রাজস্থান রয়্যালসকে। আর গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই গুজরাটকে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা উঁচিয়ে ধরেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ফাইনালে রাজস্থানের প্রতিনিধিত্ব না থাকলেও, সমাপনী অনুষ্ঠানে এককভাবে পাঁচটি ট্রফি বগলদাবা করতে যখন মঞ্চে ওঠেন বৈভব, তখন গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক করতালিতে মুখরিত করে তোলে চারপাশ। এত বড় অর্জনের পর এমভিপি হওয়ার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিহারের এই সহজ-সরল কিশোর স্বভাবসুলভ লাজুক হেসে বলেন, ‘খুব ভালো লাগছে, তবে এত এত সাক্ষাৎকার দেওয়ার কারণে কিছুটা চাপও অনুভব করছি। এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। আগামী মৌসুমেও এই ফর্ম ধরে রেখে আরও ভালো করার চেষ্টা করব।’


মাঠে নামার পর প্রথম বল থেকেই বোলারদের ওপর চড়াও হওয়ার মানসিকতা নিয়ে এই খুদে ব্যাটিং দানবের সরল ভাষ্য, ‘আমি সব সময় আমার সহজাত খেলাটাই খেলার চেষ্টা করি। বল যদি মারার মতো পজিশনে থাকে, তবে সেটির পুরো সুবিধা নেওয়ার চেষ্টা থাকে আমার। আমি এভাবেই খেলতে অভ্যস্ত’। ট্রফি হাতছাড়া হলেও, ক্রিকেটবোদ্ধারা মনে করছেন আইপিএলের এই মঞ্চ থেকেই বিশ্বক্রিকেট পেয়ে গেল আগামী দিনের এক উজ্জ্বল নক্ষত্রকে।

এআরএস
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর