জয় দিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ।
শনিবার (১৮ ডিসেম্বর) থেকে মালয়েশিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
এদিন প্রথমে ব্যাট করে ৫২ রানে অলআউট হয় নেপাল। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৩.২ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ।
আগামী ২০ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে জুনিয়র টাইগ্রেসরা।