প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
সেঞ্চুরিয়নের উইকেটে বরাবরই পেসাররা বাড়তি সুবিধা পেলেও চোটের কারণে এই ম্যাচে দলে থাকছেন না পেসার হাসান মাহমুদ। চোটের কারনে দল থেকে ছিটকে পড়েছেন মুশফিকুর রহিমও।
এদিকে চোটের কারণে শেষ টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন টনি ডি জর্জি। বাভুমার অনুপস্থিতিতে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত কোনো টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। এই ম্যাচে জিততে পারলে সিরিজ বাঁচানোর পাশাপাশি প্রোটিয়াদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়ের ইতিহাসও গড়বে টাইগাররা।