তিন তারকাকে বিশ্রামে রেখে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণেই বিশ্রাম দেওয়া হয়েছে তিন তারকা ক্রিকেটার এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ, আর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন বিয়র্ন ফরটুইন।

নিয়মিত ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা ও উইকেটরক্ষক রায়ান রিকেলটনকেও সাদা বলের দুই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। জোহানেসবার্গ টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না বাভুমা। তার পরিবর্তে টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সেনুরান মুথুস্বামী এবং এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন মার্করাম। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা।

চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন দুই পেসার লুঙ্গি এনগিডি ও আনরিখ নরকিয়া। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠা এনগিডির প্রত্যাবর্তনে স্বস্তি প্রকাশ করেছেন প্রধান কোচ শুকরি কনরাড। আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপ সামনে রেখে তিন বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ফেরানো হয়েছে নরকিয়াকে।

ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দুই সংস্করণের দলেই ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার সিনেথেম্বা কেশিলে। সিএসএ প্রো২০ কাপে ৭ ইনিংসে ১৯৭.৮৫ স্ট্রাইক রেটে ২৭৭ রান করার পাশাপাশি ১৪ বলে ফিফটি করেছিলেন তিনি। এ ছাড়া ওয়ানডে দলে ফিরেছেন ডেওয়াল্ড ব্রেভিস এবং দুই সংস্করণেই জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১, ৪ ও ৭ ডিসেম্বর। ম্যাচগুলোর ভেন্যু যথাক্রমে ইস্ট লন্ডন, গেবেখা ও কেপটাউন। এরপর ১০ ডিসেম্বর কিম্বার্লি, ১২ ডিসেম্বর বেনোনি ও ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়ানডে দল: কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

টি-টোয়েন্টি দল: বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কুয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

একাত্তর/কেএম
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও উপকরণ ব্যবহারের অভিযোগে বগুড়ায় ‘শিমু বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই...
নতুন এক মাফিয়া তদন্তে বাধার অভিযোগে, তদন্তের মুখে থাকা ইতালির সাবেক পুলিশ প্রধান জিয়ান্নি দে জেন্নারো ৭৮ বছর বয়সে মারা গেছেন। শনিবার ইতালির সরকারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৈরী আবহাওয়া ও লাগাতার বৃষ্টিপাতের কারণে সুন্দরবনের দুবলার চরে জেলেদের মাছ আহরণ এবং শুকানোর কাজ বন্ধ রয়েছে। রোদে মাছ শুকাতে না পারায় পচন ধরেছে;...
রিপাবলিকান-নেতৃত্বাধীন নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বা ‘রিডিস্ট্রিক্টিং’-এর জোরালো প্রচেষ্টা সত্ত্বেও চলতি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নতুন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর