নেইমারের বান্ধবী ব্রুনার বাড়িতে হামলা

ব্রাজিলের মহাতারকা নেইমারের জীবনে দুঃস্বপ্ন টেনে এনেছে দুর্বৃত্তের দল। তিনি যখন সৌদি আরবে খেলায় ব্যস্ত, ঠিক তখনই দারুণ এক খারাপ খবর পেলেন তিনি। খবর এসেছে, তার কন্যা সন্তানকে নাকি অপহরণ করার চেষ্টা করা হয়েছিলো। এজন্য নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে হামলা চালানো হয়, তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোন বিপদ হয়নি। কন্যা ও বান্ধবী দুজনেই নিরাপদে আছেন।

এক মাস আগেই কন্যা সন্তানের বাবা হয়েছিলেন নেইমার। তিনি খেলা নিয়ে ব্যস্ত থাকায় বান্ধবী মেয়ে নিয়ে থাকতেন সাও পাওলোতে বাবা-মায়ের বাসায়। সেখানেই হামলা চালায় দুর্বৃত্তের দল। ভাগ্য ভালো, সে সময় বাসায় ছিলেন ব্রুনার বাবা-মা। তিনি ও তার কন্যা সন্তানও ছিলেন। দুর্বৃত্তরা বাসায় ঢুকে প্রথমেই খোঁজে চায় নেইমারের সন্তানে। না পেয়ে বাসার আসবাসসহ অনেক কিছু ভেঙ্গে দিয়ে চলে যায়। 

সিসিটিভি ফুটেজে দেভা গেছে, তিন জন দুষ্কৃতিকারী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢুকেছে। এদের এক জনকে এরিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সে ব্যক্তি ওই বাড়ির কাছেই থাকতেন বলে জানা গেছে। বাকি দু’জনকে ধরার চেষ্টা করছে পুলিশ। তারা ওই বাড়ি থেকে ঘড়ি, গয়না এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে। পুলিশ বলছে, বাকি দু’জন যাকে সাও পাওলোর বাইরে যেতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

neymar_broona

গেলো ৭ অক্টোবর কন্যাসন্তানের জন্ম দেন নেইমারের বান্ধবী ব্রুনা। সমাজিক মাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে এই খবর নিজেই জানিয়েছিলেন নেইমার। ব্রাজিলের ফুটবল তারকার একটি ছেলে আছে। নেইমারের প্রাক্তন প্রেমিকা ক্যারোলিনা ডান্টাস জন্ম দিয়েছিলেন নেইমারের পুত্র ডাভি লুকা ডে সিলভা স্যান্টসের। তার এখন ১২ বছর বয়স। বাবার মতোই তার পায়েও নাকি যাদু দেখতে পাচ্ছেন ফুটবল বোদ্ধারা।

বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান আল হিলাল তারকা।  মুম্বই সিটির বিরুদ্ধে খেলার জন্য ভারতেও আসে এই ক্লাব। কিন্তু চোট থাকায় ভারতে আসেননি নেইমার।