শুরু থেকেই ভালো করতে চায় নারী ফুটবলাররা

বছরের পয়লা আন্তর্জাতিক ম্যাচটা জেতার অপেক্ষায় নারী ফুটবলাররা। প্রতিপক্ষ র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। মনবোলের দিক থেকে চাঙ্গা সাবিনা সানজিদারা। শুরুর একাদশে সুযোগ পেলে নতুনরাও দেখাতে চান পারর্ফন্স।

দুই দলের লড়াই বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায়।

দীর্ঘদিন একসাথে থাকা যত্ন আর ভালোবাসায় ওদের সম্পর্কটা জয়ে ওঠেছে বড্ড নিবিড়। বাংলার নারী ফুটবলাররা মাঠের খেলায় দুর্দান্ত। ভোরে সূর্য ওঠার আগে থেকেই শুরু হয় ওদের নিয়মিত অনুশীলন। চাইনিজ তাইপের সাথে ম্যাচের আগের দিনেও তাই।

নারী ফুটবলার ঠাঁই করে নিয়েছে বাংলার মানুষের মনে। ওরা ফুটবলটাকে ভালোবাসছে। যাকে সঙ্গী করে চলে যাদের প্রতিদিনের সংগ্রাম। ভালোবাসলে তো ভালবাসা ফেরত পাওয়াই যায়। বয়স ভিত্তিক দলের হয়ে দেশের জন্য গৌরব বোয়ে আনা এই জন নারী ফুটবলার প্রথম বারের মতো জাতীয় দলে।

অতীত থেকে শিক্ষা নিয়ে অনুশীলনে মনযোগ সাবিনা তহুরা মনিকাদের। গেলো বছর ফিফা ফ্রেন্ডলিতে মালশিয়ার সাথে প্রথম ম্যাচ ছয় শূন্য গোলে জেতার পর দ্বিতীয় ম্যাচটা করেছে ড্র। ডিসেম্বরে সিঙ্গাপুরের সাথে ফিফা ফ্রেন্ডলির দুটো ম্যাচই জিতেছে লাল সবুজেরা। এবার প্রতিপক্ষ শক্তিশালী চাইনিজ তাইপে।